Khabor Ekhon
ধর্মের ছুঁতমার্গ,লোকাচারের বিপক্ষে গিয়ে রবীন্দ্রনাথের ভাবনায় শান্তিনিকেতনের বসন্তোৎসব ভীষণভাবে আন্তরিক ও সহজ
মনিপুষ্পক খাঁ: বসন্ত উৎসব মানেই যে জায়গায় নাম কথায় কথায় ভেসে আসে তা শান্তিনিকেতন। দোলের দিন হাজার হাজার বাঙালির ঠিকানা শান্তিনিকেতন। হোলির দিনে যখন দিকে দিকে উদ্দামতা, ভোজপুরি গানে অশ্লীল অঙ্গভঙ্গি করে নৃত্য, শান্তিনিকেতনে তখন সুশৃঙ্খল আনন্দগান ও নাচের অনুষ্ঠান। সকাল থেকেই যেন উৎসবের চেহারা চারিধারে। বেজে ওঠে সেই চেনা গান - " ওরে গৃহবাসী, খোল দ্বার খোল, লাগল যে দোল "
রবীন্দ্রনাথ তাঁর"বসন্ত ও বর্ষা" নিবন্ধে লিখেছিলেন বসন্ত উদাসীন, গৃহত্যাগী। বসন্ত আমাদের মনকে চারিধারে বিক্ষিপ্ত করিয়া দেয়, বসন্তে আমাদের মন…
