AB Live News
রামকৃষ্ণ দেবের জন্মতিথি বেলুড়ে ভক্তদের সমাগম

সাড়ম্বরে পালিত হল ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম জন্মতিথি। বৃহস্পতিবার এই উপলক্ষে বেলুড় মঠে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভোর সাড়ে চারটেয় শ্রীশ্রীঠাকুরের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পুজোর সূচনা হয়। এরপর দিনভর চলে নানা অনুষ্ঠান। বেলুড়ে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে উষাকীর্তন, বেদপাঠ, স্তবগান, ভজন, ভক্তিগীতি, গীতিআলেখ্য, তালবাদ্য, যন্ত্রসঙ্গীত, ধর্মসভার আয়োজন করা হয়। এই বিশেষ দিনে ফি বছরই বেলুড় মঠে প্রচুর ভক্তসমাগম হয়।

এবারও তার ব্যতিক্রম হয়নি। দেশ-বিদেশ থেকে এসেছিলেন মানুষজন। ভক্তদের বিতরণ করা হয়েছে প্রসাদও। বৃহস্পতিবার প্রায় সারা দিন ধরে চলে উৎসব।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

