AB Live News
দিঘার জগন্নাথ মন্দিরে প্রথম দোল, বিদেশি পর্যটকদের আশায় ব্যবসায়ীরা উচ্ছ্বসিত

দিঘার জগন্নাথ মন্দিরে এবার প্রথম দোল উৎসব। মায়াপুরের মতো বিদেশি ভক্তদের ভিড় জমবে বলে আশা কর্তৃপক্ষ ও হোটেলিয়ারদের। মন্দির ট্রাস্টি কমিটির সদস্য রাধারমণ দাস বলেন, “দোলের দিন বিশেষ পুজো, অভিষেক, ভোগের আয়োজন। বিদেশি ভক্তদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। ইতিমধ্যে ১৫ হাজারের বেশি পর্যটক ঘুরে গিয়েছেন।”
জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে নতুন পোশাক, ফুলে সাজানো হবে। আবিরে রাঙানো হবে বিগ্রহ। বিকেলে অভিষেক, সন্ধ্যায় বিশেষ পুজো ও ভোগ। মায়াপুর থেকে বাস চলাচল শুরু হয়েছে। যোগাযোগ সহজ হওয়ায় বিদেশি পুণ্যার্থীরা দিঘায় আসবেন।
হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের বিপ্রদাস চক্রবর্তী বলেন, “দোলের ছুটিতে ৪০-৫০ শতাংশ রুম আগাম বুকিং।” নিউ দিঘার অশোক চন্দ বলেন, “২৫-৩০ শতাংশ বুকিং, স্পট বুকিং ভালো হবে।” প্রশাসক সুরজিৎ পণ্ডিত বলেন, “ভিড় সামলাতে সব ব্যবস্থা নেওয়া হবে।”
দিঘায় এবার দোল সমুদ্রতটেও রঙের খেলা। বিশেষ ট্রেন চলবে। সমুদ্র, মন্দির ও দোল মিলিয়ে পর্যটন বুমের আশা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

