Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

হাতির ভয়ে খোলা মাঠে অঙ্গনওয়াড়ি, শিশুরা ঝুঁকিতে

0 16,534

ঝাড়গ্রামের শালবনি গ্রাম পঞ্চায়েতের লবকুশ আইসিডিএস কেন্দ্রে বছরের পর বছর খোলা আকাশের নিচে চলছে ক্লাস। জঙ্গল লাগোয়া গ্রাম, হাতির আনাগোনা নিত্যদিনের। খাবারের সন্ধানে হাতি গ্রামে ঢুকলে বাড়ির দরজা-জানালা বন্ধ করে দেন গ্রামবাসীরা। তবু অঙ্গনওয়াড়ি চলছে খোলা মাঠে। নিজস্ব ভবন না থাকায় বর্ষা-গরমে অভিভাবকরা বাচ্চাদের পাঠাতে চান না। অনেকে টিফিন বক্স নিয়ে খাবার নিয়ে যান।

২০১২ সালে শুরু হয় কেন্দ্রটি। প্রথমে বটগাছতলা, পরে ক্লাব প্রাঙ্গণ। হাতির হানায় ক্লাবের অংশ ভেঙে যায়। এখন ঝাড়গ্রাম ব্লক তৃণমূল সভাপতি নরেন মাহাতোর টিনের রান্নাঘরের বাইরে চলছে পাঠ। শিক্ষিকা দেবারতি সহিস, সহায়িকা জোৎস্না মাহাতো। ২৮ শিশু ও ৪ গর্ভবতী মা রয়েছেন।

দেবারতি বলেন, “অন্য কেন্দ্রে ভবন, রান্নাঘর, শৌচাগার আছে। আমাদের কিছু নেই। হাতির ভয়ে সবসময় সতর্ক থাকতে হয়।” অভিভাবক সুগি মান্ডি বলেন, “স্কুলঘর নেই, ছেলেকে একা রাখতে ভয়।” রতন টুডু টিফিন বক্স নিয়ে খাবার নিতে আসেন।

প্রশাসন বলছে, জমির অভাব। ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার তাপস মণ্ডল বলেন, “২ কাঠা জমি দিলে ছয় মাসে ভবন তৈরি।” নরেন মাহাতো বলেন, “কেউ না দিলে আমি জমি দিতে প্রস্তুত।” হাতির উৎপাতে ঝাড়গ্রামের এই সমস্যা দীর্ঘদিনের। শিশুদের পুষ্টি ও শিক্ষা ঝুঁকিতে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper