Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

প্রেমের প্রতিশোধ, ট্রায়াল রুমে তরুণী খুন

0 44,218

ইন্দ্রানী দাস: রাজধানী দিল্লিতে ফের চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। মাত্র ১৮ বছর বয়সি এক তরুণীকে শোরুমের ট্রায়াল রুমের ভিতরে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম শবনম। পশ্চিম দিল্লির মোতি নগর মেট্রো স্টেশনের কাছে একটি পোশাকের শোরুমে কর্মরত ছিলেন তিনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় শবনমের কাজের সময় শেষ হওয়ার মুখে এক পরিচিত যুবক ওই শোরুমে আসে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত যুবক আগে থেকেই শবনমের পরিচিত ছিল। দু’জনের মধ্যে একসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও গত কয়েক মাস ধরে সেই সম্পর্কে টানাপোড়েন চলছিল।অভিযোগ, কথা বলার অজুহাতে শবনমকে শোরুমের ট্রায়াল রুমে নিয়ে যায় ওই যুবক। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় আঘাত করে পালিয়ে যায় সে।রাত প্রায় ৯টা নাগাদ শোরুম বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন কর্মীরা। সেই সময় ট্রায়াল রুম পরীক্ষা করতে গিয়ে রক্তাক্ত অবস্থায় শবনমকে পড়ে থাকতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত সম্পর্কের অবনতি কিংবা একতরফা প্রেমের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে খুনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।অভিযুক্তের গতিবিধি ও পালানোর পথ চিহ্নিত করতে শোরুমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় তল্লাশিও চালানো হচ্ছে। এক তরুণীর এমন মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper