Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

কিউয়িদের দাপট, ৩ গোলে বিধ্বস্ত ভারত

0 55,199

সঞ্জয় মিত্র :নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয় ফুটবল দলের ব্যর্থতার ছবি আরও স্পষ্ট হল। প্রথম ম্যাচে ০-৫ গোলে হারের পর দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারল না খালিদ জামিলের দল। রবিবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের কাছে ০-৩ গোলে পরাজিত হল ভারত। পরপর দুই ম্যাচে মোট আট গোল হজম করলেও একটিও গোল করতে পারল না সুনীল ছেত্রীদের উত্তরসূরিরা।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নিউজিল্যান্ড। প্রথমার্ধেই তিনটি গোল করে কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় স্বাগতিক দল। ২২ মিনিটে ফিন সারম্যানের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। এরপর ৪১ মিনিটে জেমস ম্যাকগ্যারি ব্যবধান বাড়ান। প্রথমার্ধের শেষ দিকে অধিনায়ক ক্রিস উডের গোলে ৩-০ হয়ে যায় স্কোরলাইন।দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর চেষ্টা করলেও ভারতীয় আক্রমণভাগ কার্যত নিষ্প্রভ ছিল। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোলের সুযোগ তৈরি করতে বারবার ব্যর্থ হন ভারতীয় ফুটবলাররা। অন্যদিকে, তিন গোলের লিড পাওয়ার পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে নিউজিল্যান্ড।এই জয়ের ফলে ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের আন্তর্জাতিক প্রীতি সিরিজে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করল নিউজিল্যান্ড। এর আগে অকল্যান্ডে প্রথম ম্যাচে ৫-০ গোলে জিতেছিল তারা। উল্লেখযোগ্যভাবে, এই ম্যাচের মধ্য দিয়েই নিউজিল্যান্ডের কোচ ড্যারেন বাজলির দায়িত্বপর্ব শেষ হল। বিদায়ী কোচকে জয় উপহার দিলেন তাঁর ফুটবলাররা।ভারতীয় ফুটবলের জন্য এই সফর নিঃসন্দেহে হতাশার। রক্ষণে দুর্বলতা, মাঝমাঠে নিয়ন্ত্রণের অভাব এবং আক্রমণে গোল করার ব্যর্থতা, সব মিলিয়ে খালিদ জামিলের দলের সামনে এখন একাধিক প্রশ্ন।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper