Khabor Ekhon
প্রেম ভাঙতেই হিংস্র প্রতিশোধ, বলি দুই নিরীহ সারমেয়
নিরুপমা বসু :সম্পর্ক ভাঙার যন্ত্রণা, নাকি প্রতিশোধের উন্মত্ততা? প্রেমিকা তাঁকে ছেড়ে চলে গিয়েছেন, আর তারই প্রতিশোধ নিতে নিরীহ দুই অবলা প্রাণীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল দক্ষিণ কলকাতার এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, অভিযোগ, নিজের হাতে পোষ্যদের হত্যা করার দৃশ্য ভিডিও কল করে প্রাক্তন সঙ্গিনীকে দেখিয়েছেন তিনি। যাদবপুরের বিক্রমগড়ের এই ভয়াবহ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পশুপ্রেমীরা।অভিযুক্তের নাম সঞ্জীব ভট্টাচার্য। তাঁর সঙ্গে ডিজে পেশার সঙ্গে যুক্ত পারিনোভা নামে এক…
