Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

পশ্চিমবঙ্গ

ওপারে ভোট, এপারে হাই-অ্যালার্ট সীমান্তজুড়ে বিএসএফ ও পুলিশের ‘নিশ্ছিদ্র’ নিরাপত্তা বলয়

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে স্থায়ী সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজ অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। ওপার বাংলায় সকাল সাড়ে ৭টা থেকে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। ওপার বাংলার এই রাজনৈতিক পটপরিবর্তন ও নির্বাচনী উত্তাপের আঁচ যাতে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বা সীমান্তে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে না পারে, সেজন্য গোটা সীমান্তজুড়ে জারি করা হয়েছে ‘হাই-অ্যালার্ট’। সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং পশ্চিমবঙ্গ পুলিশ যৌথভাবে তৈরি করেছে এক অভেদ্য নিরাপত্তা বর্ম। নির্বাচনী অস্থিরতার…

দিল্লিতে সাইবার প্রতারণার শিকার প্রাক্তন নগরপাল-পুত্র, ওড়িশা থেকে ধৃত অভিযুক্ত

কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার মনোজ ভার্মার ছেলের সঙ্গে সাইবার প্রতারণা! দিল্লিতে ভাড়ার ফ্ল্যাট বুক করতে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা হারিয়েছেন বর্তমানে ডিরেক্টর অফ সিকিউরিটি পদে থাকা মনোজ ভার্মার ছেলে পীযূষ ভার্মা। লালবাজারের সাইবার সেলে দায়ের হওয়া অভিযোগের তদন্তে নেমে ওড়িশা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের সাইবার গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, ভাড়ার ফ্ল্যাট খুঁজতে গিয়ে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে ইউপি আইডির মাধ্যমে টাকা পাঠান প্রাক্তন নগরপাল-পুত্র পীযূষ। কিন্তু কিছুক্ষণ পরেই…

আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক নয়া সেমিস্টার জমানায় নিরাপত্তার বজ্রআঁটুনি সংসদের

অপেক্ষার অবসান। আজ থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে এবারের পরীক্ষা কেবল একটি সাধারণ বার্ষিক মূল্যায়ন নয়, বরং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাসে এক বৈপ্লবিক অধ্যায়। কারণ, এই প্রথম নতুন ‘সেমিস্টার’ পদ্ধতিতে পরীক্ষায় বসতে চলেছেন লক্ষ লক্ষ ছাত্রছাত্রী। নতুন এই ব্যবস্থার প্রথম বড় পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তার নজিরবিহীন নিশ্ছিদ্র বলয় তৈরি করেছে সংসদ। নিরাপত্তায় জিরো টলারেন্স: কড়া শাস্তির বিধান পরীক্ষাকেন্দ্রে স্বচ্ছতা বজায় রাখতে এবার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। সংসদের পক্ষ থেকে…

নির্বাচনী প্রচার যখন ‘রেশন’ থালিতে ‘উন্নয়নের পাঁচালি’ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। হাতে বাকি আর ১০০ দিনেরও কম সময়। ঠিক এই সন্ধিক্ষণে রাজ্য সরকারের সাড়ে ১৪ বছরের সাফল্যের খতিয়ান আমজনতার দুয়ারে পৌঁছে দিতে অভিনব কৌশল অবলম্বন করল তৃণমূল প্রশাসন। ‘উন্নয়নের পাঁচালি’ নামক চকচকে বুকলেট এখন মিলছে খোদ রেশন দোকানে। দুয়ারে রেশন প্রকল্পের অধীনে খাদ্যশস্যের সঙ্গেই উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই সরকারি প্রচারপত্র। জলপাইগুড়ির গরালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই চিত্র ধরা পড়তেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। রেশন ডিলারদের মাধ্যমে এই বই বিতরণকে কেন্দ্র করে…

নিয়োগে স্বচ্ছতার জয়, ইন্টারভিউয়ের আগেই নম্বর-সহ মেধাতালিকা প্রকাশের কড়া নির্দেশ হাইকোর্টের

রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগ ঘিরে দীর্ঘদিনের টানাপোড়েনে ইতি টেনে এক ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। ২০২৪ সালের নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে আয়োজিত লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর প্রকাশ না করেই কেন ফল ঘোষণা করা হয়েছে, তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় কোনও ধোঁয়াশা রাখা চলবে না। আগামী ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই প্রত্যেক প্রার্থীর প্রাপ্ত নম্বর-সহ পূর্ণাঙ্গ মেধাতালিকা প্রকাশ করতে হবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে। উল্লেখ্য, ২০২৫ সালে অনুষ্ঠিত এই পরীক্ষার…

ভোটের আবহে নবান্নে বড় রদবদল, অর্থসচিব প্রভাত মিশ্রের কাঁধে বাড়তি দায়িত্ব, তুঙ্গে ব্যাপক পরিবর্তনের জল্পনা

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজার অপেক্ষা মাত্র। তার আগেই প্রশাসনিক স্তরে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ চাল দিল নবান্ন। এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করে রাজ্যের অর্থসচিব প্রভাত কুমার মিশ্রকে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার (পি অ্যান্ড এআর) দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন এই গুরুত্বপূর্ণ বিভাগটির ভার সামলাচ্ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা। বুধবার নবান্নের এই সিদ্ধান্তের পর থেকেই প্রশাসনিক অলিন্দে শুরু হয়েছে জোর গুঞ্জন। ওয়াকিবহাল মহলের মতে, আসন্ন নির্বাচনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশাসনকে আরও…

জঙ্গলের নির্জন জায়গা থেকে উদ্ধার মহিলার অর্ধদগ্ধ শরীর

 পারিবারিক কলহের জেরে শেষ করলেন জীবন। জঙ্গলের নিস্তব্ধ জায়গায় গিয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। সোমবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে বাঁকুড়ার রাইপুর এলাকায়। মৃতার নাম অলকা কদমা (৫৬)। বাড়ি রাইপুর থানার বেঘুয়া গ্রামে। পুলিশ অর্ধদগ্ধ দেহটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। মটগোদা লাগোয়া জঙ্গলের ঝোপঝাড়ের মধ্যে থেকে হঠাৎই কোনও একটা কিছু নজরে পড়েছিল স্থানীয় কয়েকজনের। এরপর কাছে গিয়ে পাতা সরিয়ে দেখতেই বেরিয়ে পড়ে এক অর্ধদগ্ধ দেহ। আরও খতিয়ে দেখলে বোঝা যায় সেটি এক গৃহবধূর আধপোড়া শরীর।…

যোগীরাজ্যে অপরাধী ধরতে গিয়ে হেনস্থার শিকার বাংলার পুলিশ অভিযোগ, উত্তরপ্রদেশ পুলিশের মদতেই পালাল অভিযুক্ত

'যোগীরাজ্য’ যে অপরাধ ও অপরাধীদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, তা ফের একবার স্পষ্ট হয়ে উঠল। অপরাধী ধরতে গিয়ে এবার উত্তরপ্রদেশ পুলিশের হাতে চরম হেনস্থার শিকার হল পশ্চিমবঙ্গ পুলিশের একটি প্রতিনিধি দল। শুধু তাই নয়, গুরুতর অভিযোগ—উত্তরপ্রদেশ পুলিশ বেআইনিভাবে বাংলার পুলিশকে আটকে রেখে অভিযুক্তকে পালাতে সাহায্য করেছে। সোমবার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় এক সাংবাদিক বৈঠকে এই বিস্ফোরক অভিযোগ করেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমলেন্দু বিশ্বাস। তিনি জানান, সাংসদ মহুয়া মৈত্র ও রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোরকে ঘিরে একটি ভুয়ো…

​ডিজিটাল হানা রুখতে লালবাজারের ‘ঢাল’, সাইবার বিপদে পাশে থাকতে চালু ২৪ ঘণ্টার হেল্পলাইন

​ গভীর রাতে হঠাৎ অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব? কিংবা মোবাইলে আসা কোনও অচেনা লিঙ্কে ক্লিক করেই সর্বস্বান্ত? সাইবার অপরাধের এই ক্রমবর্ধমান দাপট রুখতে এবার কোমর বেঁধে ময়দানে নামল কলকাতা পুলিশ। মঙ্গলবার লালবাজারের সাইবার পুলিশ স্টেশনে নাগরিক নিরাপত্তার স্বার্থে চালু করা হল একটি ২৪ ঘণ্টার টোল-ফ্রি সাইবার হেল্পলাইন। এখন থেকে দিনের যে কোনও সময়ে সাইবার প্রতারণার শিকার হলে সরাসরি পুলিশের বিশেষজ্ঞ দলের পরামর্শ ও সাহায্য পাবেন তিলোত্তমার নাগরিকরা। ​সরাসরি সহায়তায় নতুন নম্বর: ১৮০০-৩৪৫-০০৬৬ ​মঙ্গলবার এক বিশেষ অনুষ্ঠানে এই পরিষেবার…

​মার্চের শুরুতেই ভোটের দামামা ২ তারিখই কি বাংলায় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা?

বসন্তের শুরুতেই কি তপ্ত হতে চলেছে বাংলার রাজনীতির ময়দান? নির্বাচন কমিশন সূত্রে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২ মার্চই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। ২৮ ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই আর সময় নষ্ট করতে চাইছে না কমিশন। ১ মার্চ রাজ্যে পা রাখছে কমিশনের উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল। তাঁদের সবুজ সংকেত মিললেই বাজবে ভোটের রণভেরি। ​ কমিশনের হাই-ভোল্টেজ সফর: ​জানা গেছে, আগামী ১ মার্চ রাজ্যে আসছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দুই শীর্ষ…

বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুবসাথী’, এপ্রিলেই মাসে ১৫০০ টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

লোকসভা নির্বাচনের দামামা বাজার আগেই রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড়সড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন, আগামী ১ এপ্রিল থেকেই রাজ্যে চালু হতে চলেছে নতুন প্রকল্প ‘যুবসাথী’। এই প্রকল্পের অধীনে ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক উত্তীর্ণ বেকাররা প্রতি মাসে ১,৫০০ টাকা করে সরকারি ভাতা পাবেন। ভাতার মেয়াদ ও যোগ্যতার শর্ত মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে আগামী পাঁচ বছর পর্যন্ত এই সহায়তা প্রদান করা হবে। পরবর্তীকালে পরিস্থিতি পর্যালোচনা করে এই সময়সীমা আরও বাড়ানো হতে…

রাজ্যে তৈরি হতে চলেছে অত্যাধুনিক মৎস্যবন্দর, বরাদ্দ প্রায় ৪০ কোটি টাকা

 ফের এক বড় উদ্যোগ রাজ্য সরকারের। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলার বহু মানুষ মৎস্যজীবী হিসেবে জীবিকা নির্বাহ করে চলেছেন। এবার মৎস্যজীবীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে উন্নত প্রযুক্তির একটি মৎস্য বন্দর। দক্ষিণ ২৪ পরগনার নামখানার হাতানিয়া-দোয়ানিয়া নদীর তীরে মৎস্য বন্দরটি গড়ে তোলা হবে। রাজ্য সরকারের এই পরিকল্পনায় মৎস্যজীবীরা উচ্ছ্বসিত। নদীর তীরে প্রায় দেড় হাজার মিটার লম্বা এবং আড়াইশো মিটার চওড়া স্থানের উপর বন্দরটি নির্মিত হতে চলছে। ওই বন্দরে থাকবে পানীয়…

১২ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চমাধ্যমিক, জারি একাধিক নয়া নির্দেশিকা

 আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সোমবার সংসদ ভবনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সাংবাদিক বৈঠক করে পরীক্ষার দিনটি ঘোষণা করল। ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ওই বৈঠকে বিস্তারিত ভাবে একাধিক নির্দেশিকা, নিয়ম-বিধি তুলে ধরলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য। বৈঠকে তিনি জানান, উচ্চ মাধমিক স্তরে এই প্রথম নতুন সেমিস্টার পদ্ধতিতে এত বড় পরিসরে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। ফলত, প্রশাসনিক এবং নিরাপত্তা ব্যাবস্থায়…

বিধানসভা ভোটের দামামা, ‘সাইলেন্ট পিরিয়ডে’ নিঃশব্দ বিপ্লবের ডাক বিজেপির, ২৫ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষের কড়া নির্দেশ

রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি, তবে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে বাংলায়। শাসক-বিরোধী উভয় পক্ষই যখন ময়দানে কোমর বেঁধে নামছে, তখন এক অভিনব কৌশলে বাজিমাত করতে চাইছে গেরুয়া শিবির। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার আবহে জনসভা বা মাইক বাজিয়ে প্রচার নয়, বরং ‘সাইলেন্ট পিরিয়ডে’র সুযোগ নিয়ে মানুষের অন্দরে পৌঁছাতে চান বিজেপি বিধায়করা। বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে দলের বিধায়কদের জন্য জারি করা হয়েছে কড়া সময়সীমা বা ‘ডেডলাইন’। ২৫ ফেব্রুয়ারির ‘লক্ষ্মণরেখা’: দলের রাজ্য নেতৃত্বের সাফ নির্দেশ, আগামী ২৫…

ভোটের মুখে ইডি-র বড় ধাক্কা, কয়লা পাচার মামলায় গ্রেফতার দুই প্রভাবশালী ব্যবসায়ী

 বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই রাজ্যে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার গভীর রাতে কয়লা পাচার মামলার তদন্তে এক বড়সড় সাফল্য পেলেন আধিকারিকরা। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল দুই প্রভাবশালী কয়লা ব্যবসায়ী— কিরণ খাঁ এবং চিন্ময় মণ্ডলকে। এই গ্রেফতারি কয়লা কেলেঙ্কারির শিকড়ে পৌঁছানোর ক্ষেত্রে ইডি-র একটি বড় পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল। ইডি সূত্রে খবর, সোমবার এই দুই ব্যবসায়ীকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। দফায় দফায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের সময় তাঁদের…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper