Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

দিল্লিতে সাইবার প্রতারণার শিকার প্রাক্তন নগরপাল-পুত্র, ওড়িশা থেকে ধৃত অভিযুক্ত

0 91,256,897

 

কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার মনোজ ভার্মার ছেলের সঙ্গে সাইবার প্রতারণা! দিল্লিতে ভাড়ার ফ্ল্যাট বুক করতে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা হারিয়েছেন বর্তমানে ডিরেক্টর অফ সিকিউরিটি পদে থাকা মনোজ ভার্মার ছেলে পীযূষ ভার্মা। লালবাজারের সাইবার সেলে দায়ের হওয়া অভিযোগের তদন্তে নেমে ওড়িশা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের সাইবার গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, ভাড়ার ফ্ল্যাট খুঁজতে গিয়ে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে ইউপি আইডির মাধ্যমে টাকা পাঠান প্রাক্তন নগরপাল-পুত্র পীযূষ। কিন্তু কিছুক্ষণ পরেই দেখেন, তাঁর অ্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা বেমালুম উধাও! তারপরই পীযূষ কলকাতায় এসে গত ২ ফেব্রুয়ারি লালবাজারের সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান। জানা গিয়েছে, ওড়িশা থেকে ধৃত অভিযুক্তের নাম রাকেশ প্রধান। জেরায় রাকেশের দাবি, সঞ্জয় ও অক্ষয় নামে দিল্লির দুই ব্যক্তি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেছে। তাঁদের নির্দেশেই লেনদেন হয়েছে। হেফাজতে নিয়ে রাকেশকে জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper