Khabor Ekhon
নিউটাউনে দূষিত জলে ডায়রিয়ার প্রকোপ, আক্রান্ত অর্ধশতাধিক সাপুরজি আবাসনের ই-ব্লকে চরম আতঙ্ক, ফেসিলিটি ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ
খাস নিউটাউনে দ্রুত ছড়াচ্ছে ডায়রিয়া। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা পঞ্চাশ ছাড়িয়েছে, অসুস্থের প্রকৃত সংখ্যা শতাধিক হতে পারে বলে আশঙ্কা বাসিন্দাদের। সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গিয়েছে সাপুরজি আবাসনের ই-ব্লকে। অভিযোগ, দূষিত পানীয় জল সরবরাহের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ই-ব্লকের প্রায় প্রতিটি ফ্ল্যাটেই কেউ না কেউ পেটের সমস্যায় ভুগছেন। বমি, পেটব্যথা, জ্বর ও পাতলা পায়খানার মতো উপসর্গ নিয়ে বহু বাসিন্দা চিকিৎসাধীন। শিশু ও প্রবীণদের মধ্যে সংক্রমণ তুলনামূলক বেশি হওয়ায় উদ্বেগ আরও বাড়ছে। গোটা আবাসন…
