Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর

সংবিধান দিবস কেন ২৬ নভেম্বর?

0 55,901

অমিতাভ দাস:ভারতের গণতান্ত্রিক ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।প্রতি বছর এই দিনটি সংবিধান দিবস বা ‘সম্বিধান দিবস’ হিসেবে পালন করা হয়। কিন্তু কেন ২৬ নভেম্বর দিনটিকেই বেছে নেওয়া হয়েছিল? আর দেশের প্রতিটি নাগরিকের দৈনন্দিন জীবনে সংবিধানের কোন ধারাগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এই দিনটি সেই অধিকার ও দায়িত্ব সম্পর্কে নতুন করে সচেতন হওয়ার সুযোগ করে দেয়।১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতের গণপরিষদ দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর দেশের সংবিধান গ্রহণ করে। যদিও সংবিধান কার্যকর হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। সেই দিনটিকেই স্মরণীয় করে রাখতে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। অন্যদিকে, ২০১৫ সালে কেন্দ্রীয় সরকার ২৬ নভেম্বরকে আনুষ্ঠানিকভাবে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করে। সংবিধান প্রণয়নে ড. বি আর আম্বেদকরের অসামান্য অবদানকে স্মরণ করাও এই উদযাপনের অন্যতম উদ্দেশ্য।

নাগরিকের অধিকার রক্ষায় ৫ গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ

১. অনুচ্ছেদ ১৪: আইনের চোখে সমতা

দেশের প্রতিটি নাগরিক আইনের চোখে সমান। ধনী-দরিদ্র, ক্ষমতাবান কিংবা সাধারণ মানুষ, কারও জন্য আইনের আলাদা মাপকাঠি থাকতে পারে না। প্রত্যেকের জন্য সমান আইনি সুরক্ষা নিশ্চিত করে এই অনুচ্ছেদ।

২. অনুচ্ছেদ ১৯: স্বাধীনতার অধিকার

দেশের প্রতিটি নাগরিক আইনের চোখে সমান। ধনী-দরিদ্র, ক্ষমতাবান কিংবা সাধারণ মানুষ, কারও জন্য আইনের আলাদা মাপকাঠি থাকতে পারে না। প্রত্যেকের জন্য সমান আইনি সুরক্ষা নিশ্চিত করে এই অনুচ্ছেদ।

৩. অনুচ্ছেদ ২১: জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার

প্রত্যেক মানুষের জীবন এবং ব্যক্তিস্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করে এই অনুচ্ছেদ। সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের মাধ্যমে এই অধিকারের পরিধি আরও বিস্তৃত হয়েছে। মর্যাদার সঙ্গে বেঁচে থাকা এবং ব্যক্তিগত গোপনীয়তার অধিকারও এর অন্তর্ভুক্ত।

৪. অনুচ্ছেদ ২১এ: শিক্ষার অধিকার

৬ থেকে ১৪ বছর বয়সি প্রতিটি শিশুর বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার নিশ্চিত করেছে এই অনুচ্ছেদ। ২০০২ সালের ৮৬তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই অধিকার যুক্ত হয়।

৫. অনুচ্ছেদ ৩২: সাংবিধানিক প্রতিকারের অধিকার

কোনও নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তিনি সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। অধিকার রক্ষায় আদালত বিভিন্ন ধরনের সাংবিধানিক নির্দেশ জারি করতে পারে। ড. বি আর আম্বেদকর এই অনুচ্ছেদকে সংবিধানের ‘হৃদয় ও আত্মা’ বলে অভিহিত করেছিলেন।

শুধু উদযাপন নয়, অধিকার জানার দিনও

সংবিধান কেবল আইন বা প্রশাসনিক কাঠামোর দলিল নয়। এটি দেশের নাগরিকদের অধিকার, স্বাধীনতা, সমতা এবং ন্যায়বিচারের নিশ্চয়তা দেয়। একইসঙ্গে নাগরিকদের দায়িত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধের কথাও মনে করিয়ে দেয়।তাই সংবিধান দিবস শুধুমাত্র একটি ঐতিহাসিক দিন স্মরণ করার উপলক্ষ নয়। বরং নিজের অধিকার সম্পর্কে জানা, অন্যের অধিকারকে সম্মান করা এবং গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করার অঙ্গীকার নেওয়ার দিন।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper