Khabor Ekhon
সোমবারের পর বদলাবে আবহাওয়া, দরজায় কড়া নাড়ছে শীত
শ্রীতমা ব্যানার্জী:ঘূর্ণিঝড়ের দাপটে যেন পিছিয়ে গিয়েছিল বাংলার শীত। একের পর এক ঘূর্ণিঝড়ের প্রভাবে নভেম্বরের মাঝামাঝি সময়েও শীতের স্বাভাবিক আমেজ অধরা ছিল দক্ষিণবঙ্গে। তবে এবার আবহাওয়ার ছবিতে বদলের ইঙ্গিত। ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হলেও তার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির এই পর্ব কাটলেই ধীরে ধীরে বদলাতে শুরু করবে আবহাওয়া। আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠতে…
