Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

সোমবারের পর বদলাবে আবহাওয়া, দরজায় কড়া নাড়ছে শীত

0 431,931

শ্রীতমা ব্যানার্জী:ঘূর্ণিঝড়ের দাপটে যেন পিছিয়ে গিয়েছিল বাংলার শীত। একের পর এক ঘূর্ণিঝড়ের প্রভাবে নভেম্বরের মাঝামাঝি সময়েও শীতের স্বাভাবিক আমেজ অধরা ছিল দক্ষিণবঙ্গে। তবে এবার আবহাওয়ার ছবিতে বদলের ইঙ্গিত। ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হলেও তার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির এই পর্ব কাটলেই ধীরে ধীরে বদলাতে শুরু করবে আবহাওয়া। আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠতে শুরু করলে উত্তর-পশ্চিম দিক থেকে শীতল হাওয়া প্রবেশ করবে বাংলায়। তার জেরে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা কমতে পারে।আবহাওয়া দফতরের আধিকারিক এইচ আর বিশ্বাসের বক্তব্য অনুযায়ী, বঙ্গোপসাগরে পরপর তিনটি ঘূর্ণিঝড় অর্ণব, মুরাসু এবং আকভানের প্রভাবে তৈরি হওয়া আবহাওয়াগত পরিস্থিতি বাংলায় শীতের স্বাভাবিক আগমনকে বাধা দিয়েছে। তবে পরিস্থিতির পরিবর্তন হলে তাপমাত্রা নামতে শুরু করবে। যদিও এক ধাক্কায় জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। পরিসংখ্যান বলছে, নভেম্বর মাসে কলকাতার স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা থাকে প্রায় ১৮ ডিগ্রি সেলসিয়াস। সেখানে শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি বেশি।অন্যদিকে, আবহাওয়ার উন্নতির ইঙ্গিত মিলেছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও। বৃষ্টির পরিমাণ কমে গেলে রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে। ফলে আর কয়েক দিনের অপেক্ষা। বৃষ্টির মেঘ সরলেই বাংলার দরজায় কড়া নাড়তে পারে শীতের আমেজ।এখন প্রশ্ন একটাই, নভেম্বরের শেষ সপ্তাহেই কি অবশেষে শীতের ইনিংস শুরু হবে বাংলায়?

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper