Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ফের দুর্যোগের চোখরাঙানি! উত্তর থেকে দক্ষিণে ভারী বৃষ্টি, জারি কমলা সতর্কতা

0 4,378,697

শ্রীতমা ব্যানার্জী : বর্ষার বিদায়পর্ব শুরু হলেও বৃষ্টির দাপট যেন কাটছেই না। ফের রাজ্যজুড়ে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল, ৮ সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার উত্তর থেকে দক্ষিণ—রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎও হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গে সবচেয়ে বেশি নজর রয়েছে কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার দিকে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি এলাকায় হলুদ সতর্কতাও রয়েছে। এদিকে পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়ার দু-একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৯ সেপ্টেম্বরও পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়ার কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঝোড়ো হাওয়ার সতর্কতা।১০ সেপ্টেম্বর থেকে বৃষ্টির প্রভাব ফের নতুন করে বাড়তে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ ও ১১ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।উত্তরবঙ্গেও স্বস্তি নেই। মঙ্গলবার সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কয়েকটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৯ সেপ্টেম্বর পর্যন্ত এই তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা বহাল থাকতে পারে। ফলে আগামী কয়েক দিন ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা থাকছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper