Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

উত্তরপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ গেল ১২ তীর্থযাত্রীর

0 548,958

শ্রীতমা ব্যানার্জী : রবিবার গভীর রাতে ভয়াবহ পথদুর্ঘটনায় কেঁপে উঠল উত্তরপ্রদেশ। তীর্থযাত্রী বোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১৬ জনেরও বেশি। ঘটনাটি ঘটেছে বাগপত জেলার ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের বাগাড় ধাম থেকে তীর্থযাত্রীদের নিয়ে উত্তরপ্রদেশের বুদাউন ফিরছিল গাড়িটি। গাড়িতে ছিলেন মোট ৩২ জন তীর্থযাত্রী। রাত প্রায় ১টা নাগাদ খেকরা কোতওয়ালি এলাকার বাসি ও বড়া গ্রামের মধ্যবর্তী অংশে আচমকাই গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরেই উল্টে যায় সেটি।দুর্ঘটনার বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাড়ির ভিতর থেকে সাহায্যের জন্য আর্তনাদ শুরু করেন যাত্রীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং জরুরি পরিষেবার কর্মীরা। শুরু হয় উদ্ধারকাজ। আহতদের দ্রুত উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা প্রথমে ছয়জনকে মৃত বলে ঘোষণা করেন।পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে ডিভাইডারে ধাক্কা লাগার পরেই গাড়িটি উল্টে যাওয়ার কথা জানা গেলেও ঠিক কী কারণে চালক নিয়ন্ত্রণ হারালেন, তা এখনও স্পষ্ট নয়। এক রাতের সফর মুহূর্তে পরিণত হল মৃত্যুমিছিলে। তীর্থযাত্রা শেষে বাড়ি ফেরার পথেই একসঙ্গে এতগুলি প্রাণের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper