Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

খাবারের নামে কী চলছে? পোস্তা-বড়বাজারে পুরসভার অভিযানে চাঞ্চল্য

0 549,861

শ্রীতমা ব্যানার্জী : উৎসবের মরসুমে বাজারে খাবারের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রীর আশঙ্কাও। সেই পরিস্থিতিতেই উত্তর কলকাতার ব্যস্ত পোস্তা ও বড়বাজার এলাকায় হানা দিল কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা দফতর ও পুলিশ। বিভিন্ন খাবারের দোকান, গোডাউন ও বাজারে চলে আচমকা তল্লাশি। অভিযানের মূল লক্ষ্য ছিল, খাদ্যসামগ্রী কীভাবে মজুত করা হচ্ছে, তা খতিয়ে দেখা। পাশাপাশি খাবারে নিষিদ্ধ বা ক্ষতিকর রং ব্যবহার করা হচ্ছে কি না, ব্যবসায়ীদের বৈধ ফুড লাইসেন্স রয়েছে কি না—সেসব বিষয়ও পরীক্ষা করেন আধিকারিকরা।তল্লাশিতে বেশ কিছু জায়গায় খাবার রাখার ক্ষেত্রে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগ সামনে আসে। কয়েকটি দোকান ও গোডাউনে নিম্নমানের বা পুরনো খাদ্যসামগ্রীও পাওয়া যায় বলে প্রশাসনিক সূত্রে খবর। প্রয়োজনীয় নথিপত্রের ঘাটতিও নজরে আসে একাধিক জায়গায়। এরপর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কড়া সতর্ক করা হয়। পরীক্ষার জন্য কয়েকটি খাদ্যসামগ্রীর নমুনাও সংগ্রহ করে নিয়ে যায় খাদ্য সুরক্ষা দফতর। নমুনাগুলি পরীক্ষার পরই খাবারের গুণমান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।প্রশাসনের বার্তা স্পষ্ট—মানুষের খাবার নিয়ে কোনওরকম কারচুপি বা গাফিলতি বরদাস্ত করা হবে না। কলকাতা ও সংলগ্ন এলাকার বড় বাজার এবং বাণিজ্যিক এলাকাগুলিতে আগামী দিনেও এই ধরনের নজরদারি ও অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।  বড়বাজারের মতো জনবহুল ও ব্যস্ত বাজারে খাদ্যসামগ্রীর গুণমান নিয়ে এই অভিযান স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ। কারণ দোকানের ঝাঁ-চকচকে বাইরের চেহারার আড়ালে খাবার কী পরিবেশে মজুত হচ্ছে, সেটাই শেষ পর্যন্ত নির্ধারণ করে সেই খাবার কতটা নিরাপদ। 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper