AB Live News
রাজ্য জুড়ে আবহাওয়া বদলের ইঙ্গিত
শিবনাথ দাস : আর ঠিক তিন দিন বাদে মহালয়া। রাজ্য এবং শহরতলি জুড়ে চলছে পুজোর প্রস্তুতি। রাস্তাঘাটে কেনাকাটার ভিড় উপচে পড়ছে। বারবার বৃষ্টি হওয়ায় মণ্ডপের কাজে বিঘ্ন ঘটলেও পুজো কমিটির সদস্যরা জোরকদমেই কাজ করছেন। পিতৃপক্ষের অবসান ঘটবে, হবে দেবীপক্ষের সূচনা। হাওয়া অফিস সূত্রে খবর, বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃষ্টি সে ভাবে বাধা না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবারও একই রকম আবহাওয়া থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শনিবার থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া। তবে তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি।উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ ও দুই দিনাজপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতার পাশাপাশি বইবে দমকা ঝোড়ো হাওয়া। শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

