Khabor Ekhon
“সমুদ্র এগোচ্ছে, বাড়ছে বিপদ! কলকাতা-মুম্বইকে নিয়ে বড় সতর্কবার্তা”
রাজনন্দিনী ঘোষ : জলবায়ু পরিবর্তনের প্রভাব এবার আরও স্পষ্ট হয়ে উঠছে। সমুদ্রের জলস্তর দ্রুত বাড়তে থাকায় ভারতের দুই বড় শহর কলকাতা ও মুম্বই নিয়ে উদ্বেগের কথা উঠে এল রাষ্ট্রপুঞ্জের এক রিপোর্টে। রিপোর্ট অনুযায়ী, নিচু এলাকার এই দুই মহানগর ভবিষ্যতে সমুদ্রের জলস্তর বৃদ্ধির কারণে ভয়াবহ ঝুঁকির মুখে পড়তে পারে। পালাউয়ে অনুষ্ঠিত আন প্যাসিফিক আইল্যান্ড ফোরাম-এ প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, বিশ্বজুড়ে সমুদ্রের জলস্তর যে হারে বাড়ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। জলস্তর বৃদ্ধিকে বিশ্বের মানুষের জন্য অন্যতম বড় হুমকি হিসেবেও উল্লেখ করা হয়েছে।…
