Khabor Ekhon
“দাবদাহের দহন মুছে বর্ষার আগমন, কিন্তু স্বস্তির বৃষ্টিতেই লুকিয়ে প্রকৃতির সতর্কবার্তা”
তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমের দীর্ঘ অস্বস্তির পর অবশেষে স্বস্তি এনে দিয়েছে বর্ষার বৃষ্টি। গত কয়েক দিনের গুমোট আবহাওয়ার অবসান ঘটিয়ে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে দফায় দফায় ভারী বর্ষণ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির এই সক্রিয় পরিস্থিতি বজায় থাকবে।
শনিবার দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি করা হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)। পাশাপাশি কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া,…
