Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

আবহাওয়া

কালবৈশাখীর তাণ্ডবের আশঙ্কা

বিকেল হতেই দুই বঙ্গে প্রবল দুর্যোগের সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, শুক্রবার (২৮ মার্চ) বিকেল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। সঙ্গে থাকবে প্রবল বজ্রপাত, বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ অন্যান্য জেলায় দমকা হাওয়ার গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার। বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত…

মমতার বিমানে ঘণ্টাদেড়েকের ভোগান্তি

প্রবল বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়ার মধ্যে প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর কেটে অবশেষে নিরাপদে দমদম বিমানবন্দরে অবতরণ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন তিনি ও বিমানের অন্য যাত্রীরা। বৃহস্পতিবার বিকেলে পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে দুটি জনসভা শেষ করে অন্ডাল বিমানবন্দর থেকে দমদমের উদ্দেশে রওনা দিয়েছিলেন মমতা। ফেরার পথে আকস্মিক দুর্যোগের কবলে পড়ে বিমানটি। কলকাতা বিমানবন্দরে অবতরণের অনুমতি না পাওয়ায় পাইলটকে নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনার উপর দিয়ে বারবার চক্কর কাটতে হয়। প্রায় ৯০ মিনিটেরও বেশি সময় আকাশে ঘুরতে…

বাতাসের বিষে স্মৃতিভ্রম! দূষণে বাড়ছে ডিমেনশিয়া ও ডিপ্রেশনের থাবা

নিশ্বাস নিলেই শরীরে ঢুকছে বিষ। সেই বিষ কেবল ফুসফুস বা হার্ট নয়, এবার সরাসরি হানা দিচ্ছে মানুষের মস্তিষ্কে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সাম্প্রতিক একাধিক গবেষণায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য—বাতাসে ভাসমান বিষাক্ত কণা বা ‘পার্টিকুলেট ম্যাটার’ (PM 2.5) ডেকে আনছে অকাল বার্ধক্য, মারাত্মক ডিপ্রেশন (অবসাদ) এবং ডিমেনশিয়ার (স্মৃতিভ্রম) মতো মানসিক ব্যাধি। বিশেষ করে দিল্লি, মুম্বই ও কলকাতার মতো মেগাসিটিগুলোতে এই বিপদের মাত্রা হু-র নির্ধারিত সীমার চেয়ে প্রায় ১৭ গুণ বেশি। মস্তিষ্কের কোষে বিষাক্ত কণার হানা বিজ্ঞানীরা জানাচ্ছেন,…

বরফের চাদরে সান্দাকফু, তুষারপাতে বিপর্যস্ত পাহাড়, জারি সতর্কতা

ফাল্গুনের শেষেও শীতের ঝোড়ো ইনিংস পাহাড়ে। একদিকে সমতলে রাতভর বৃষ্টি, আর অন্যদিকে শনিবার সকাল থেকেই প্রবল তুষারপাতের জেরে সাদা বরফের চাদরে ঢেকে গেল সান্দাকফু। বসন্তের এই অকাল তুষারপাত পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হলেও, পাল্লা দিয়ে বেড়েছে বিপদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, সান্দাকফু ও সংলগ্ন এলাকায় প্রায় ৬ ইঞ্চি পুরু বরফ জমেছে। এর ফলে যান চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে এবং বেশ কিছু পর্যটক আটকে পড়েছেন বলে প্রাথমিক খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রবল তুষারপাতের ফলে পাহাড়ি রাস্তাগুলি অত্যন্ত…

রাজ্য জুড়ে হলুদ সতর্কতা জারি, বজ্রাঘাত থেকে সাবধান হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

শীত পেরিয়ে চলছে বাঙালির বসন্ত। তাও উপভোগ করতে বিঘ্ন ঘটাচ্ছে অসময়ের ঝড় ও বৃষ্টি। বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস আগেই জানানো হয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। আর এবার দক্ষিণবঙ্গে জারি হতে চলেছে হলুদ সতর্কতা। ফের রবিবার থেকেই ঝড়বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস। রবিবার থেকে শুরু করে সোমবার রাজ্যের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। এমনকি রবিবার ও সোমবার হলুদ সতর্কতা জারি করা হচ্ছে কলকাতাতেও। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। সঙ্গে ৪০ থেকে ৫০…

রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির দাপট!

ফাল্গুনের শেষ লগ্নে বাংলার আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্তত ১২টি জেলায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। এর জেরে তাপমাত্রারও ওঠানামা দেখা যাবে — ফের নামতে পারে পারদ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রভাবে এই দুর্যোগের সৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (যেমন — ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া,…

মার্চের মাঝামাঝি থেকেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। উত্তরবঙ্গে ঢুকছে পশ্চিমি ঝঞ্ঝা। তার প্রভাবেই বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির আশঙ্কা। বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে। এমনকি কালবৈশাখীর মতো পরিস্থিতিও হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে বেশি প্রভাব পড়বে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার…

পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি

পশ্চিমি ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন। আগামী কয়েক দিনের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্ব অসমে একটি ঘূর্ণাবর্ত তৈরি রয়েছে। পাশাপাশি জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায় নতুন পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করেছে। তাই এমন পরিস্থিতি। বঙ্গে বসন্তের আগমনে শীত কার্যত বিদায় নিয়েছে। কিন্তু আবহাওয়ার এই হেরফেরে ও পশ্চিমি ঝঞ্ঝার কারণে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিছুটা পরিষ্কার হলেও বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা হতে পারে। আবহাওয়াবিদদের মতে, আগামী…

আলিপুর আবহাওয়া দফতরের সতর্কতা, রবিবার থেকে বাড়বে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, চলবে অন্তত মঙ্গল-বুধবার পর্যন্ত

বসন্তের শুরুতেই আবহাওয়ার মোড় ঘুরছে। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষভাগে পশ্চিমবঙ্গে ফের বৃষ্টির দাপট দেখা যাবে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ এবং সক্রিয় পশ্চিমি ঝঞ্ঝার যৌথ প্রভাবে রবিবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। বিশেষ করে সোমবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ উভয় অঞ্চলেই বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। দক্ষিণবঙ্গে রবিবার থেকে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা। সোমবার থেকে এই…

ফাল্গুনেই বৈশাখী দাপট! চড়া রোদে নাকাল কলকাতা, দোলে গরমের আশঙ্কা

ক্যালেন্ডারে সবে মার্চের প্রথম সপ্তাহ, অথচ বঙ্গে এখনই বৈশাখের ছোঁয়া লেগেছে। মিঠে বসন্তের পরিবর্তে চড়া রোদ আর তাপপ্রবাহের শুরু হয়ে গিয়েছে শহর কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মার্চের প্রথম দিনেই (১ মার্চ) শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস—যা স্বাভাবিকের থেকে প্রায় ০.৬ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রাও ছিল ২৩.০ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি উপরে। এই অস্বস্তিকর গরমের জেরে শহরবাসীর দিন কাটছে ফ্যান-এসি ছাড়া অসম্ভব হয়ে উঠেছে। পথচলতি মানুষ থেকে অফিসগামী—সকলেই রোদের তেজে নাজেহাল। হাওয়া…

দোলে বাড়বে গরম দক্ষিণে তাপমাত্রা ২-৩° বাড়ার পূর্বাভাস পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা

ফেব্রুয়ারির শেষ লগ্নেই রাজ্যে স্পষ্ট গ্রীষ্মের ইঙ্গিত। সপ্তাহের শুরুতে সামান্য বৃষ্টিতে খানিকটা স্বস্তি মিললেও তা ছিল ক্ষণস্থায়ী। ভ্যাপসা গরম ও বাড়তে থাকা আর্দ্রতায় ইতিমধ্যেই নাজেহাল উত্তর ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আপাতত বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে আসন্ন দোলপূর্ণিমা কাটতে চলেছে উষ্ণ আবহাওয়ার মধ্যেই। মার্চের শুরুতেই বাড়বে পারদ: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মার্চের প্রথম দিন থেকেই রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আবহাওয়ার…

ফিরছে রোদের দাপট

বসন্তের মাঝপথে আচমকা বৃষ্টির দাপটে যে স্বস্তির আবহ তৈরি হয়েছিল, তার পর্ব এবার শেষ। আজ থেকেই ফের চড়তে শুরু করবে তাপমাত্রা। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে সপ্তাহজুড়ে রোদের তেজ বাড়বে বলে জানানো হয়েছে। গত কয়েকদিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে যে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, তার নেপথ্যে ছিল বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। সেই প্রভাবে শহরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই নেমে গিয়েছিল। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস—স্বাভাবিকের চেয়ে ৩.৭ ডিগ্রি কম। সর্বনিম্ন…

শীতের বিদায়ে নিম্নচাপের প্রভাব! বৃষ্টি ভেজা শহরের রাস্তা

বঙ্গে শীতের বিদায়ের সময়েই বর্ষার আগমন। দিন কয়েক আগেই তাপমাত্রা বেশ ঊর্ধ্বমুখী ছিল। মঙ্গলবার ভোররাতে সেই আবহাওয়ায় ছন্দপতন ঘটে। ঝড় আর হালকা বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। সকালে বৃষ্টি ভেজা ঠান্ডা হাওয়া বুঝিয়ে দিল, তাপমাত্রার পারদ বেশ খানিকটা নেমেছে। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি নিম্নচাপের জন্যই এমন পরিবর্তন। তবে বৃষ্টি হোক বা না হোক, আগামী কয়েকদিন বঙ্গে তাপমাত্রায় তেমন কোনও হেরফের হবে না। মঙ্গলবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। দিনভর মেঘলা…

ভরা বসন্তে দার্জিলিং-সিকিমে ভারী তুষারপাত, পর্যটক উচ্ছ্বাসে বিপর্যয়

ভরা বসন্তে আচমকা ভারী তুষারপাতে ঢেকে গিয়েছে দার্জিলিংয়ের সান্দাকফু। মঙ্গলবার দুপুর নাগাদ নেপাল সীমান্ত সংলগ্ন রাজ্যের সর্বোচ্চ এলাকায় বরফের চাদর নেমেছে। মানেভঞ্জন, ফালুটও সাদা হয়ে গিয়েছে। দার্জিলিং শহরে বৃষ্টি হলেও বরফ পড়েনি, কিন্তু পূর্ব সিকিমে তুষারপাত অব্যাহত। বরফে ঢাকা এলাকায় চিন সীমান্তে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। নাথু-লা ও ছাঙ্গু উপত্যকা ভ্রমণে পর্যটক পাস ইস্যু সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সিকিম প্রশাসন। ফেব্রুয়ারির শেষলগ্নে এই তুষারপাত চলতি বছরের প্রথম বড় মাপের ঘটনা। আবহবিদ গোপীনাথ রাহা সোমবারই…

নিম্নচাপের জেরে আজ শহরে বৃষ্টির আশঙ্কা

নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। তার আগে সোমবার বেলা বাড়তেই শহর কলকাতায় মেঘলা আকাশ দেখা যায়। আশপাশের জেলাগুলিতে আকাশ ছিল মেঘলা। তবে সন্ধ্যা পর্যন্ত কোনও জায়গা থেকে বৃষ্টির খবর নেই। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। যদিও বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুই কমবে না। বরং আগামী সাত দিনে উত্তর ও দক্ষিণ- দুই বঙ্গেই তাপমাত্রার বড় কোনও হেরফের হবে না। দিনের…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper