Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

রাজ্য জুড়ে হলুদ সতর্কতা জারি, বজ্রাঘাত থেকে সাবধান হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

0 3,879,183

শীত পেরিয়ে চলছে বাঙালির বসন্ত। তাও উপভোগ করতে বিঘ্ন ঘটাচ্ছে অসময়ের ঝড় ও বৃষ্টি। বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস আগেই জানানো হয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। আর এবার দক্ষিণবঙ্গে জারি হতে চলেছে হলুদ সতর্কতা। ফের রবিবার থেকেই ঝড়বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস।

রবিবার থেকে শুরু করে সোমবার রাজ্যের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। এমনকি রবিবার ও সোমবার হলুদ সতর্কতা জারি করা হচ্ছে কলকাতাতেও। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে।

বেশ কিছু জেলায় অসময়ের কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও হতে পারে ভারী বৃষ্টি। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন বজ্রাঘাত থেকে সাবধানে থাকতে।

শনিবার, দক্ষিণবঙ্গে আকাশ থাকবে আংশিক মেঘলা। আর বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় এদিন আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রবিবার থেকেই বদল হবে আবহাওয়ার।

সোমবার থেকে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। উত্তরের বাকি জেলাগুলিতেও হবে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি। হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper