Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বেপরোয়া গতিতে চলছিল বাইক, ইঞ্জিন ভ্যানের সঙ্গে ধাক্কায় মৃত ২ ও আহত ২

0 78,958,614

 

শনিবার ভোরে ভয়ঙ্কর দুর্ঘটনা উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়। বেপরোয়া গতিতে ছুটছিল বাইক। এরপর সজোরে ধাক্কা মারে একটি ইঞ্জিন ভ্যানে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের এবং গুরুতর জখম হন আরও দু’জন। মৃত দুই যুবকের নাম রমেন মণ্ডল (২১) এবং ইশান মণ্ডল (১৮)। পাশাপাশি আহত দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন চার যুবক। একটি বাইকে ছিলেন তিনজন যুবক এবং অন্য একটি বাইকে ছিলেন চতুর্থ যুবক। প্রতক্ষ্যদর্শীদের দাবি, প্রথম বাইকটি চালানো হচ্ছিল বেপরোয়া গতিতে। এরপর ভোর প্রায় চারটে নাগাদ যখন হাড়োয়া মাদারতলা রোড দিয়ে যাচ্ছিল তখন একটি ইঞ্জিন ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে বাইকটির। বিকট আওয়াজে আশপাশের বাড়ির লোকজন বাইরে বেরিয়ে আসে।

ঘটনাস্থলেই গুরুতর জখম হন চারজনই। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাড়োয়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা সহ পুলিশ মিলে আহতদের উদ্ধার করে নিয়ে যায় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে । সেখানেই চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন।

সংঘর্ষের জেরে আহত হন আরও দু’জন। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে দ্রুত স্থানান্তরিত করে কলকাতার আরজি কর হাসপাতালে। স্থানীয়দের দাবি, বেপরোয়াভাবে বাইক চালানোর জন্যই এই দুর্ঘটনা। তাই রাস্তায় পুলিশের নজরদারি আরও বাড়ানো উচিত।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper