Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

আবহাওয়া

বসন্তে বৃষ্টির আভাস, বাড়ছে তাপমাত্রা

বসন্তের দোরগোড়ায় দাঁড়িয়ে রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার এবং উত্তরবঙ্গের তিন জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের ওড়িশা উপকূল সংলগ্ন জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে আবহাওয়া…

তপ্ত রোদের মাঝে বৃষ্টির পূর্বাভাস রবি রাত থেকেই আবহাওয়া বদল দক্ষিণবঙ্গের ৭ জেলায়

বসন্তের আমেজ কাটতে না কাটতেই গরমে হাঁসফাঁস দশা শুরু হয়েছে দক্ষিণবঙ্গবাসীর। ফাল্গুনের শুরুতেই যেভাবে তাপমাত্রার পারদ চড়ছে, তাতে আগামী গরমকাল যে অত্যন্ত কষ্টদায়ক হতে চলেছে, তার ইঙ্গিত মিলেছে। শুক্রবার বাগডোগরায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। পিছিয়ে নেই দক্ষিণবঙ্গও, ডায়মন্ড হারবারে তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি এবং কলকাতায় আলিপুর ও দমদমে পারদ ছুঁয়েছে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। তবে রবিবারের রাত থেকে আবহাওয়ার আমূল পরিবর্তনের…

পারদ চড়ছে কলকাতায়, শীতের বিদায় ঘণ্টা না কি শুধুই বসন্তের হাতছানি?

কলকাতায় শীতের নরম আমেজ কি তবে সত্যিই বিদায়ের পথে? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, খুব শিগগিরই বদলে যাবে আবহাওয়ার মেজাজ। সকালের হালকা শিরশিরে ঠান্ডা আর রাতের আরামদায়ক কম্বল–মুড়ি দিনগুলো ফুরোতে চলেছে। তার জায়গায় ধীরে ধীরে ফিরে আসছে চেনা উষ্ণতার স্পর্শ। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। যদিও দিন ও রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের সামান্য নীচে রয়েছে, তবু পারদের ঊর্ধ্বগতি শুরু হয়ে গেছে। আবহাওয়াবিদদের মতে, আগামী বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা আরও বাড়তে থাকবে। সপ্তাহের শেষের দিকে…

এল নিনোর ছায়ায় বাড়ছে তাপমাত্রা আগামী সপ্তাহে ৩০ ডিগ্রি ছুঁতে পারে কলকাতা, বৃষ্টির ঘাটতির আশঙ্কা

শীতের মৃদু আমেজ ক্রমশ মিলিয়ে যাচ্ছে। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যেতে পারে। বর্তমানে শহরে রাতের তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করলেও সকালের হালকা শীত দ্রুতই উধাও হওয়ার ইঙ্গিত দিচ্ছে। দক্ষিণবঙ্গে আপাতত ঘন কুয়াশার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তবে শুধুই মৌসুমি পরিবর্তন নয়, এর নেপথ্যে রয়েছে বৃহত্তর জলবায়ুগত প্রভাব। বিশেষজ্ঞদের মতে, চলতি বছরে প্রশান্ত মহাসাগরের…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper