Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বসন্তে বৃষ্টির আভাস, বাড়ছে তাপমাত্রা

0 189,569

বসন্তের দোরগোড়ায় দাঁড়িয়ে রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার এবং উত্তরবঙ্গের তিন জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের ওড়িশা উপকূল সংলগ্ন জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে আবহাওয়া পরিবর্তনের নেপথ্যে রয়েছে একাধিক পশ্চিমি ঝঞ্ঝা এবং দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ধারাবাহিক নিম্নচাপ। এর প্রভাবে জলীয় বাষ্প প্রবেশ করছে ওড়িশা ও বাংলা সংলগ্ন উপকূল এলাকায়। ফলে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি হালকা বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে।

শীত কার্যত বিদায়ের পথে। সকাল ও রাতের শীতের আমেজ ক্রমশ কমছে। দিনের বেলায় শীতের অনুভূতি প্রায় উধাও। আগামী দু’দিনে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহান্তে সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। তবে উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

কলকাতায় ইতিমধ্যেই পারদ চড়েছে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের কাছাকাছি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪০ থেকে ৮২ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা ২০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে পূর্বাভাস। আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। সকালে হালকা কুয়াশা ও শিশিরের উপস্থিতি থাকবে। তবে দিনের বেলায় উষ্ণতার প্রভাবই থাকবে বেশি।

সব মিলিয়ে, বসন্তের শুরুতেই আবহাওয়ার পালাবদলের ইঙ্গিত স্পষ্ট। শীতের শেষ ছোঁয়া মিলিয়ে যেতে না যেতেই উষ্ণতার আগমনবার্তা এবং মাঝেমধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা, দু’য়ের মেলবন্ধনেই তৈরি হচ্ছে ঋতু পরিবর্তন।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper