Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মার্চের মাঝামাঝি থেকেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা

0 67,683,418

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। উত্তরবঙ্গে ঢুকছে পশ্চিমি ঝঞ্ঝা। তার প্রভাবেই বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির আশঙ্কা। বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে। এমনকি কালবৈশাখীর মতো পরিস্থিতিও হতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে বেশি প্রভাব পড়বে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। ফের বৃহস্পতিবার থেকে থাকবে শুষ্ক আবহাওয়া। আবার রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

বসন্তের শুরুতেই উষ্ণতার ছোঁয়া শহরে। আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। তবে বুধবার বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে।

বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ফলে একই ভাবে উত্তরবঙ্গেও মেঘলা আকাশ এবং চলবে বৃষ্টি। প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper