Khabor Ekhon
পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি

পশ্চিমি ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন। আগামী কয়েক দিনের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্ব অসমে একটি ঘূর্ণাবর্ত তৈরি রয়েছে। পাশাপাশি জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায় নতুন পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করেছে। তাই এমন পরিস্থিতি।
বঙ্গে বসন্তের আগমনে শীত কার্যত বিদায় নিয়েছে। কিন্তু আবহাওয়ার এই হেরফেরে ও পশ্চিমি ঝঞ্ঝার কারণে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিছুটা পরিষ্কার হলেও বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা হতে পারে। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এই পরিবর্তনের আরও স্পষ্ট হবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে মঙ্গলবার এবং বুধবারও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়াও বইতে পারে।
উত্তরবঙ্গেও এই আবহাওয়া প্রভাব ফেলতে পারে। দার্জিলিংয়ে শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

