Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

সন্ধ্যা-রাতেই নামতে পারে ঝমঝমিয়ে বৃষ্টি, কলকাতায় আবহাওয়া দফতরের সতর্কতা

0 9,085,019

শ্রীতমা ব্যানার্জী : বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘনীভূত হওয়ার সম্ভাবনা। এর জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

রবিবার দিনভর কলকাতার আকাশ ছিল মেঘলা। দফায় দফায় বৃষ্টিও হয়েছে। বিকেল সাড়ে ৫টা নাগাদ কলকাতার জন্য বিশেষ সতর্কতা জারি করে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় সন্ধ্যা, রাত থেকে ভোরের মধ্যে কলকাতায় ঘণ্টায় ২ থেকে ৩ সেন্টিমিটার পর্যন্ত তীব্র বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়। দুপুর আড়াইটে নাগাদ সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও ঘনীভূত হয়ে ডিপ্রেশনে পরিণত হতে পারে বলে পূর্বাভাস। এর প্রভাবে ১৬ থেকে ১৮ আগস্ট দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় অতি প্রবল বৃষ্টি হতে পারে। ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিকে অতি প্রবল বৃষ্টি হিসেবে ধরা হয়।

সোমবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা

সোমবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, হাওড়া, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ফলে সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির দাপট অব্যাহত থাকার সম্ভাবনা। জল জমা, যানজট এবং নিচু এলাকায় দুর্ভোগের আশঙ্কাও রয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper