Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

“মেঘ ভাঙা বৃষ্টিতে কলকাতা জলবন্দি! অফিস টাইমেই থমকে শহর, রাস্তায় যানজটের চূড়ান্ত ভোগান্তি”

0 6,589,481

শ্রীতমা ব্যানার্জী : সকাল থেকেই ঝমঝম বৃষ্টি। তার জেরে মঙ্গলবার কার্যত থমকে গেল কলকাতার স্বাভাবিক জনজীবন। শুধু শহর নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির জেরে তৈরি হয়েছে জলমগ্ন পরিস্থিতি। নিচু এলাকাগুলিতে জল জমে যাওয়ায় অফিসের ব্যস্ত সময়ে যান চলাচল ব্যাহত হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় তৈরি হয় যানজট। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে সোমবার রাত থেকেই বৃষ্টির দাপট শুরু হয়েছে। মঙ্গলবার সকাল গড়াতেই সেই বৃষ্টির তীব্রতা আরও বাড়ে। ভারতীয় আবহাওয়া দফতরের  তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায়—৫১ মিলিমিটার। কলকাতায় বৃষ্টির পরিমাণ ২৩ মিলিমিটার, আর বিধাননগর-সল্টলেকে হয়েছে ৪০ মিলিমিটার বৃষ্টি। দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকাতেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। পানাগড়ে ৫০ মিলিমিটার, ব্যারাকপুরে ৪৩ মিলিমিটার, ক্যানিংয়ে ৪৪ মিলিমিটার এবং হলদিয়ায় ৩০ মিলিমিটার বৃষ্টির খবর মিলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তেজ আরও বাড়ায় কলকাতার বিভিন্ন নিচু এলাকায় জল জমতে শুরু করে। কোথাও হাঁটুজল, কোথাও আবার রাস্তার বড় অংশ জলের তলায় চলে যায়। ফলে ধীর হয়ে পড়ে যান চলাচল। অফিসযাত্রী, স্কুলপড়ুয়া থেকে শুরু করে নিত্যদিনের যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েন। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাশাপাশি রাজ্যের উপকূলবর্তী এলাকার উপরও নিম্নচাপটি প্রায় একই জায়গায় অবস্থান করছে। ফলে বৃষ্টির পরিস্থিতি এখনই কাটছে না বলেই মনে করছে আবহাওয়া দফতর।

 আবহাওয়া দপ্তর-এর পূর্বাভাস অনুযায়ী, ২ সেপ্টেম্বর বুধবার সকাল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপটি বুধবার সকালের মধ্যে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও আপাতত স্বস্তির খবর নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, ৪ সেপ্টেম্বর পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।ফলে আগামী দু’দিন কলকাতা ও দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জলজট ও যানজটের সমস্যা নিয়েই চলতে হতে পারে। বৃষ্টির তীব্রতা বাড়লে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কাও রয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper