Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর

ফের হাসপাতালে শরদ পাওয়ার,বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন কন্যা সুপ্রিয়া

0 55,146

রাজনন্দিনী ঘোষ :ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রবীণ এনসিপি (এসপি) নেতা শরদ পাওয়ার। বৃহস্পতিবার,২৬ নভেম্বর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৮৫ বছর বয়সি এই রাজনীতিককে।তাঁর শারীরিক অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে।বাবার অসুস্থতার খবর জানিয়েছেন তাঁর মেয়ে তথা এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে।তাঁর বক্তব্য অনুযায়ী, শরদ পাওয়ারের শরীরে জলশূন্যতা বা ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।সামাজিক মাধ্যমে বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিয়া জানিয়েছেন, শরদ পাওয়ারের কাজের চাপ কমানো এবং ঘন ঘন যাতায়াত নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কিন্তু কাজের প্রতি তাঁর প্রবল ভালোবাসার কারণে বিশ্রাম নিতে চান না বর্ষীয়ান এই নেতা।উল্লেখ্য, চলতি মাসের ২ নভেম্বরও অসুস্থ হয়ে পুনের রুবি হল ক্লিনিকে ভর্তি হয়েছিলেন শরদ পাওয়ার।সে সময় তাঁর বুকে ব্যথা ও কাশির সমস্যা দেখা দিয়েছিল। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে ফের চিকিৎসার প্রয়োজন হয়েছিল।এ বছর একাধিকবার হাসপাতালে ভর্তি হওয়ায় তাঁর স্বাস্থ্য নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন পরিবার ও রাজনৈতিক মহল। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন শরদ পাওয়ার।তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন দলের নেতা-কর্মী ও অনুরাগীরা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper