Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর

এনআরএস হাসপাতালে এক্স-রে চলাকালীন ছাদ ধস,অল্পের জন্য প্রাণে বাঁচলেন রোগী

0 55,442

শ্রীতমা ব্যানার্জী:কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফের বড়সড় দুর্ঘটনার আশঙ্কা। বৃহস্পতিবার সকালে হাসপাতালের রেডিওলজি বিভাগের একটি এক্স-রে ঘরে আচমকাই ছাদের একাংশ ভেঙে পড়ে। সেই সময় ঘরের ভিতরে চলছিল এক রোগীর এক্স-রে। অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান রোগী এবং কর্তব্যরত টেকনিশিয়ান।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল প্রায় ৯টা নাগাদ। হাসপাতালের রেডিওলজি করিডরের ২ নম্বর এক্স-রে রুমে তখন রোগীর পরীক্ষা চলছিল। আচমকাই ছাদ থেকে বড় একটি অংশ খসে নিচে পড়ে। আচমকা এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।তবে উপস্থিত রোগী ও টেকনিশিয়ানের তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়। সময়মতো তাঁরা বিপজ্জনক জায়গা থেকে সরে যাওয়ায় কেউ আহত হননি। কিন্তু হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে ভবনের রক্ষণাবেক্ষণ নিয়ে।উল্লেখ্য, সরকারি হাসপাতালগুলিতে প্রতিদিন বহু রোগী চিকিৎসার জন্য আসেন। তাঁদের নিরাপত্তার পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।সেই জায়গায় এক্স-রে চলাকালীন ছাদের চাঙড় ভেঙে পড়ার ঘটনা হাসপাতালের পরিকাঠামো নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।এখন বড় প্রশ্ন, হাসপাতালের পুরনো ভবনগুলির নিয়মিত পরিদর্শন ও সংস্কারের ব্যবস্থা কতটা কার্যকর? ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের দাবি উঠছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper