Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

কলকাতায় খোঁড়া রাস্তার জেরে দুর্বিষহ যাত্রা, বাসিন্দাদের অভিযোগ, দায়িত্ব এড়াচ্ছে কর্তৃপক্ষ

0 555,735

কলকাতার উত্তর থেকে দক্ষিণ—প্রায় সর্বত্রই খোঁড়াখুঁড়ির কারণে রাস্তা এখন দুর্বিষহ যাত্রার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পুরসভা ও কেএমডিএ-র চলমান সংস্কারকাজের জেরে যান চলাচল বিপর্যস্ত, দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে এবং বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা চরম কষ্টকর হয়ে পড়েছে।
অনেক এলাকায় ৫০ ফুট চওড়া রাস্তা কমে দাঁড়িয়েছে মাত্র ২০ ফুটে। উভয় দিকে যান চলাচল চালানো হচ্ছে সেই সংকীর্ণ পথ দিয়েই। গর্তের গা ঘেঁষে বাসের চাকা যাচ্ছে, অটো বা অন্য যান পাশ কাটাতে গিয়ে চাকা পড়ছে গর্তে। ফলে টাল সামলাতে না পেরে দুর্ঘটনা ঘটছে প্রায়ই। অনেক বাসিন্দা দুর্ঘটনার কবলে পড়ে সরাসরি হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন। যে পথ যেতে সাধারণত ৩০ মিনিট লাগে, খোঁড়া রাস্তার জেরে সেখানে সময় লাগছে দেড় ঘণ্টা পর্যন্ত।
অভিযোগ উঠেছে, এমন পরিস্থিতিতে পুলিশের সাহায্য পাওয়াও কঠিন হয়ে পড়ছে। ঘটনাস্থলে ট্র্যাফিক পুলিশ বা সাধারণ পুলিশের উপস্থিতি নেই বললেই চলে। সাহায্য চাইতে গেলে ঘুরতে হচ্ছে থানা-পুলিশের দফতরে। যেখানে যেখানে খোঁড়াখুঁড়ির কাজ চলছে, সেখানে শুধু পুরসভা বা কেএমডিএ-র ‘কাজ চলছে’ লেখা একটি স্টিকার লাগিয়ে দায়িত্ব শেষ করে ফেলা হচ্ছে বলে অভিযোগ। কোনও ব্যারিকেড, ডাইভারশন বা ট্র্যাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের শুরু থেকেই শহরের প্রায় ১১২টি রাস্তায় সংস্কারের কাজ শুরু হয়েছে। বর্তমানে কাজ চলছে নিম্নলিখিত কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায়—
পামারবাজার থেকে পটারি রোড, বেলেঘাটা মেন রোড, ক্যানাল সাউথ রোড, বনমালী ব্যানার্জি রোড, ক্যানাল ওয়েস্ট রোড, রাজা রামমোহন রায় রোড, গোপাল মিশ্র রোড, রায়বাহাদুর রোড।
এছাড়া বেহালার জেমস লং সরণির একাংশ+সহ অন্যান্য এলাকায়ও একই অবস্থা। বাসিন্দারা বলছেন, কাজের গতি খুবই ধীর এবং সমন্বয়ের অভাবে ভোগান্তি বাড়ছে।
কলকাতা পুলিশের নগরপাল সুপ্রতিম সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রাস্তায় পুলিশের উপস্থিতি বাড়ানোর উপর জোর দিয়েছেন, কিন্তু বাস্তবে অনেক জায়গায় তা দেখা যাচ্ছে না। পুরসভার অফিসাররাও এ নিয়ে অভিযোগ করছেন।
শহরবাসীরা দাবি করছেন, দ্রুত কাজ শেষ করে রাস্তা চালু করা হোক এবং অন্ততবর্তীকালীন ট্র্যাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তার ব্যবস্থা করা হোক। না হলে এই দুর্বিষহ যাত্রা আরও দীর্ঘায়িত হবে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper