Khabor Ekhon
YUVASATHI যুবসাথী’ লাইনে বিজেপি নেত্রী, ভোটের আগে নতুন রাজনৈতিক বার্তা? হুগলিতে চর্চা তুঙ্গে
ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্প ঘিরে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে, ঠিক সেই সময় হুগলির গোঘাটে দেখা গেল এক ভিন্ন ছবি। লাইনে দাঁড়িয়ে ‘যুবসাথী’র ফর্ম জমা দিতে দেখা গেল বিজেপির মহিলা নেত্রীকে। ঘটনাকে ঘিরে জেলায় শুরু হয়েছে জোর চর্চা।
শুক্রবার সকালে গোঘাট ২ নম্বর ব্লক অফিসে ‘যুবসাথী’ প্রকল্পের ফর্ম ফিল-আপ চলাকালীন লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আরামবাগ টাউন মহিলা মোর্চার কনভেনর সুদেষ্ণা অধিকারী মোহান্তকে। বিজেপি শিবিরের নেত্রী হয়েও এই প্রকল্পের সুবিধা নিতে তাঁর উপস্থিতি রাজনৈতিক মহলে কৌতূহল…
