Khabor Ekhon
বিচারকদের ছুটি বাতিল, এসআইআর-এর তদারকিতে নজিরবিহীন সিদ্ধান্ত হাইকোর্টের
রাজ্যের বিচারব্যবস্থায় অভূতপূর্ব নির্দেশিকা জারি করল কলকাতা হাইকোর্ট। বিশেষ পরিস্থিতিতে এসআইআর-এর কাজের তদারকি করবেন বিচারকরা। আর এই প্রক্রিয়াকে নিশ্ছিদ্র ও ত্রুটিমুক্ত রাখতে রাজ্যের নিম্ন আদালতের সমস্ত বিচারকের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ আদালত। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, অতি গুরুতর অসুস্থতা ছাড়া কোনও জুডিশিয়াল অফিসার এখন ছুটি নিতে পারবেন না। মূলত সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পরই এই কড়া পদক্ষেপ হাইকোর্টের।
এসআইআর-এর শেষ পর্যায়ের কাজের বড় অংশ এখন বিচার বিভাগের কাঁধে। কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে…
