Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পিচের রাস্তার দাবি! গণস্বাক্ষর-সহ আবেদনপত্র জমা বিডিওকে

0 87,988

ভোট আসে, ভোট যায় কিন্তু রাস্তার হাল বেহাল! এই আক্ষেপ মুর্শিদাবাদের ভরতপুর- ১ নম্বর ব্লকের রাধানগর গ্রামের বাসিন্দাদের। তাঁরা কাঁচা রাস্তা পাকা করার দাবি জানিয়েছে বিডিওকে। সেই কারণেই গ্রামবাসীরা মিলে গণস্বাক্ষর করে একটি আবেদনপত্রও জমা করেছেন। সমস্যার সমাধানের জন্য পথশ্রী প্রকল্পের আশ্বাস দিয়েছে প্রশাসন।

স্বাধীনতার সাত দশক পরেও কাঁচা রাস্তা। অন্যান্য অঞ্চলে উন্নয়ন হলেও সেখানে উন্নয়নের বিন্দুমাত্র ছোঁয়া মেলেনি। তাই গ্রামের প্রধান সড়ক এখনও কাঁচা ও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ফলে বৃষ্টি এলেই এই পথই যেন ভয়াবহ রূপ ধারণ করে। হাঁটু সমান কাদা, বড় বড় গর্ত ও পিচ্ছিল পথে নাজেহাল অবস্থা হয় সাধারণ মানুষের। এমনকি এই কারণে বহু দুর্ঘটনাও ঘটছে। তাও প্রশাসনের কোনও হুঁশ ফেরেনি।

স্কুল পড়ুয়া থেকে শুরু করে বয়স্ক মানুষ, সকলের কাছেই এটি প্রধান সড়ক। সেই পথেরই এমন দুর্দশার জেরে যাতায়াত যেন একপ্রকার দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। ফলে জরুরি পরিষেবা পাওয়াটাও রীতিমতো কঠিন হয়ে পড়ছে। এমনই অভিযোগ স্থানীয়দের।

তাই সকলে মিলে বিডিও-র কাছে গণস্বাক্ষর-সহ একটি আবেদনপত্র জমা দিয়েছেন। তাঁদের দাবি, গৌরীনগর গ্রাম থেকে রাধানগরের পর্যন্ত প্রায় ১৬০০ মিটার রাস্তা। সেই রাস্তাকে অবিলম্বে পিচের করা হোক। বিভিন্ন নেতাদের দীর্ঘদিনের প্রতিশ্রুতিতে তারা ক্লান্ত। এবার দ্রুত বাস্তবায়নের দাবি তুলেছেন গ্রামবাসীরা।

এই প্রসঙ্গে ভরতপুর-১ নম্বর ব্লকের বিডিও জানান, পথশ্রী প্রকল্পের হাত ধরেই বিভিন্ন অঞ্চলে বড় রাস্তার উদ্বোধন করা হয়েছে। এবার রাধানগরের সমস্যাটিকেও গুরুত্ব সহকারে দেখা হবে। যতটা সম্ভব দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper