AB Live News
নিম্নচাপের প্রভাবে বঙ্গে বৃষ্টির আভাস! বাড়বে তাপমাত্রাও

শীতের বিদায়ের শেষে বঙ্গে বৃষ্টির আভাস। সোমবার ও মঙ্গলবার বৃষ্টিতে ভাসতে পারে উপকূলের জেলাগুলো। এমনটাই জানাল আলিপুর হাওয়া অফিস। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ ফিকে হচ্ছে। অপরদিকে ভারত মহাসাগর এলাকার নতুন করে তৈরি হছে নিম্নচাপ। যার জেরেই তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা। এখনও ভোর ও রাতের দিকে অনুভূত হচ্ছে হালকা শিরশিরানি। তবে বেলা বাড়লে তা একেবারেই উধাও। আর এই পরিস্থিতিতেই বৃষ্টির খবর।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহেই নাকি ভিজবে রাজ্যের বেশ কয়েকটি জেলা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ দুর্বল হচ্ছে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ। যা অবস্থান করবে উত্তর ও উত্তর- পশ্চিম দিকে। সেটি আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। আর পরিণত হবে শক্তিশালী রূপে। এর প্রভাব স্বরূপ আগামী সপ্তাহে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ওড়িশা ও সংলগ্ন উপকূলবর্তী জেলাতেও থাকবে বৃষ্টির সম্ভাবনা। একইসঙ্গে চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রার পারদ । সেই জেরেই চলতি সপ্তাহে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসে থাকবে।
উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনে বাড়বে তাপমাত্রা। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে । কালিম্পং-সহ সমতল সংলগ্ন এলাকাতেও ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, মালদহ জেলাতে ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করবে পারদ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

