Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

সকালের শুরুতেই গাড়ির ধাক্কা, মৃত ৬৬ বছরের বৃদ্ধা

0 15,709

সাতসকালে চাঞ্চল্যকর দুর্ঘটনা। প্রাতঃভ্রমণে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধা। মৃতের নাম পুষ্পা রায়(৬৬)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রানিহাটি-আমতা রোডে। হঠাৎই পিছন থেকে দ্রুত গতিতে আসা গাড়ি ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া।

পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার বাড়ি বনহরিশপুরে। রোজকার মতো এদিনও ভোর ৪.৩০টা নাগাদ হাঁটতে বেরিয়েছিলেন বৃদ্ধা। এরপর মর্মান্তিক পরিণতি ঘটে। বৃদ্ধার বাড়ি থেকে অনেকটাই দূরে হয়েছে দুর্ঘটনাটি।

স্থানীয় সূত্রে খবর, রানিহাটির দিক থেকে আমতার দিকে যাচ্ছিল একটি মারুতি ভ্যান। তখনই রাজ্য সড়কের গাববেড়িয়া ছোটপোল এবং হাউলির বাগানের কাছে দ্রুত গতিতে এসে বৃদ্ধাকে পিছন থেকে ধাক্কা মারে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পাঁচলা থানার পুলিশ।

সঙ্গে সঙ্গেই বৃদ্ধাকে উদ্ধার করে গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে রানিহাটি-আমতা রাজ্য সড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হয়। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার পরই চালক গাড়িটি রেখে চম্পট দেয়।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper