Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

পশ্চিমবঙ্গ

হাতির ভয়ে খোলা মাঠে অঙ্গনওয়াড়ি, শিশুরা ঝুঁকিতে

ঝাড়গ্রামের শালবনি গ্রাম পঞ্চায়েতের লবকুশ আইসিডিএস কেন্দ্রে বছরের পর বছর খোলা আকাশের নিচে চলছে ক্লাস। জঙ্গল লাগোয়া গ্রাম, হাতির আনাগোনা নিত্যদিনের। খাবারের সন্ধানে হাতি গ্রামে ঢুকলে বাড়ির দরজা-জানালা বন্ধ করে দেন গ্রামবাসীরা। তবু অঙ্গনওয়াড়ি চলছে খোলা মাঠে। নিজস্ব ভবন না থাকায় বর্ষা-গরমে অভিভাবকরা বাচ্চাদের পাঠাতে চান না। অনেকে টিফিন বক্স নিয়ে খাবার নিয়ে যান। ২০১২ সালে শুরু হয় কেন্দ্রটি। প্রথমে বটগাছতলা, পরে ক্লাব প্রাঙ্গণ। হাতির হানায় ক্লাবের অংশ ভেঙে যায়। এখন ঝাড়গ্রাম ব্লক তৃণমূল সভাপতি নরেন মাহাতোর টিনের রান্নাঘরের…

কমিশন চত্বরে অশান্তি, শুভেন্দুকে জুতো ছোঁড়ার অভিযোগ

রাজ্য রাজনীতিতে ফের উত্তেজনার পারদ চড়াল নির্বাচন কমিশনের দফতরের সামনে ঘটে যাওয়া এক বিতর্কিত ঘটনা। মঙ্গলবার ভরসন্ধ্যায় কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-কে লক্ষ্য করে জুতো ছোঁড়া হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি-ঘনিষ্ঠ বুথ লেভেল অফিসারদের (বিএলও) মধ্যে তুমুল বচসা, ধস্তাধস্তি এবং উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে। সূত্রের খবর, বিকেলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল-এর সঙ্গে দেখা করতে নির্বাচন কমিশনের…

বাম–আইএসএফ জোটের দোরগোড়ায় চূড়ান্ত সিদ্ধান্ত

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা—বামফ্রন্ট ও আইএসএফের সম্ভাব্য ভোট-জোট কি বুধবারই আনুষ্ঠানিক রূপ পেতে চলেছে? মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে দীর্ঘ বৈঠকের পর এমনই ইঙ্গিত দিলেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু-র সঙ্গে প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে তিনি জানান, বুধবার ফের আলোচনায় বসা হবে এবং সেদিনই জোট ও আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দুপুরে রাজ্য সিপিএমের সদর দফতর মুজফ্ফর আহমেদ ভবনে পৌঁছন নওশাদ। সেখানে দুই শীর্ষ নেতার…

কেরলম হল, বাংলা বঞ্চিত কেন?

কেন্দ্রীয় মন্ত্রিসভা ভোটের ঠিক আগে আগে কেরলের নামবদলের প্রস্তাবে সায় দিয়ে দিয়েছে। রাজ্যের নতুন নাম হবে ‘কেরলম’। এই অনুমোদনের সঙ্গে সঙ্গে উঠে এসেছে অবধারিত প্রশ্ন—বাংলার নাম বদলের দীর্ঘদিনের দাবিতে কেন ছাড়পত্র দিচ্ছে না মোদি সরকার? খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছেন, “ওরা বাংলা বিরোধী বলেই আমাদের সঙ্গে বঞ্চনা করছে।” দীর্ঘদিন ধরে কেরল বিধানসভায় এই দাবি উঠছিল। বাম সরকারের মূল যুক্তি, রাজ্যের নামে মালয়ালম ভাষার ছোঁয়া থাকা উচিত। ‘কেরলম’ নামে রাজ্যের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের যোগ স্পষ্ট। এই মর্মে দু’বার…

বাহিনী সরাসরি মাঠে, কমিশনের বার্তা

ভোটের মুখে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে জোর রাজনৈতিক তরজার মধ্যেই কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন । স্পষ্ট নির্দেশ, ভোটের কাজে এসে কেন্দ্রীয় বাহিনীকে ‘বসিয়ে রাখা’ চলবে না, সরাসরি দায়িত্বপূর্ণ এলাকায় পাঠাতে হবে। সোমবার নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশ প্রশাসনের উচ্চপর্যায়ের বৈঠকে এই বার্তাই দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই আইনশৃঙ্খলা, স্পর্শকাতর বুথ ও অশান্তির আশঙ্কা নিয়ে নানা প্রশ্ন উঠছে। অতীতে ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীকে নিষ্ক্রিয় করে রাখার অভিযোগ উঠেছিল…

উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মিলিটারি ট্রাক, আহত ২

ফের ভয়াবহ দুর্ঘটনা মা উড়ালপুলে। মঙ্গলবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মিলিটারি ট্রাক। সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। ওই ট্রাকের ভিতরে ছিলেন তিনজন জওয়ান। তাঁদের মধ্যে আহত হয়েছেন দু’জন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে মঙ্গলবার ভোরে বৃষ্টি হয় কলকাতা ও তার সংলগ্ন এলাকায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, সকালে ট্রাকটি সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল মিলিটারি ট্রাকটি। সেইসময় বৃষ্টির জেরে রাস্তা ভেজা থাকায় আচমকাই পিছলে যায় ট্রাকটি।…

গভীর রাতে তিলজলা রোডে ‘শুট আউট’, গুরুতর জখম ১

ফের এক রক্তাক্ত ঘটনার কালো ছায়া পড়ল মহানগরে! ব্যক্তিগত বিরোধ থেকে তর্কাতর্কি! যার জেরে সোমবার গভীররাতে খাস কলকাতার বেনিয়াপুকুরের তিলজলায় চলল গুলি। যুবককে লক্ষ্য করে চলে পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যুবক। স্থানীয়রা টের পেতেই তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি ওই হাসপাতালের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন। পরিবার এবং স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় বেনিয়াপুকুর থানায়। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, আহতের নাম মহম্মদ নিয়াজ। পেশায় মোটর…

হাসপাতালে ছাদ থেকে ঝাঁপ স্বয়ং রোগীর!

হাসপাতালের ছাদ থেকে হঠাৎই নিচে ঝাঁপ মারলেন এক রোগী! সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি হাসপাতালে। যদিও স্থানীয়দের তৎপরতায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। গুরুতর আহত অবস্থায় বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন। তবে এই ঘটনায় হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে রীতিমতো প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, দিন কয়েক আগে শারীরিক অসুস্থতা দিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বছর পঞ্চাশের ওই ব্যক্তি। সোমবার নিজের ওয়ার্ড থেকে বেরিয়ে সটান ছাদে উঠে পড়েন তিনি। এরপরই ছাদ থেকে নিচের দিকে ঝাঁপ দিলে প্রথমে তারের…

বক্সার জঙ্গলে আবর্জনার স্তূপ! খোদ চেয়ারম্যানের হাতে শুরু সাফাই অভিযান

এবার উত্তরবঙ্গের অভয়ারণ্য থেকে উঠে এল ভয়াবহ এক চিত্র! বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধীনস্থ জঙ্গল থেকে উদ্ধার সারি সারি কাচের মদের বোতল, প্লাস্টিকের বোতল, অ্যালুমিনিয়ামের ফয়েল (খাবারের র‍্যাপার হিসেবে ব্যবহার করা হয়)। প্রতিটি জিনিসই পরিবেশ দূষণ-সহ বন্যপ্রাণীদের জন্য প্রচণ্ড ক্ষতি কর। মঙ্গলবার ওই জঙ্গলে অভিযান চালিয়ে নিজে হাতে সাফাই করলেন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান বাবলু কর। গত ১৫ ফেব্রুয়ারি ছিল শিবরাত্রি। বক্সা টাইগার রিজার্ভের ভিতরে জয়ন্তী পাহাড় চূড়ায় দুটি মহাকাল মন্দির রয়েছে। ওই মন্দিরগুলিতে শিবরাত্রির দিন…

বাঁকুড়ায় ‘পায়ের তলায়’ বিস্ফোরণ! বিজেপি নেতার ফেসবুক ‘দানবীয়’ হুমকিতে ফুঁসছে তৃণমূল শিক্ষক-সমাজ, রাস্তায় মিছিল

ক্লাসরুমে ‘দাদাগিরি’ করে শুরু, এবার ফেসবুক লাইভে ‘পায়ের তলায় পড়তে হবে’ বলে শিক্ষককে খোলা হুমকি! বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি হাইস্কুল কাণ্ড এখন রাজনৈতিক ‘সিরিয়াল ড্রামা’-য় পরিণত হয়েছে। বিজেপির ইন্দাস মণ্ডল সভাপতি বিপ্রদাস অধিকারীর এহেন ‘অভিনব’ পোস্টে আগুন জ্বলে উঠেছে তৃণমূল শিবিরে—আর প্রতিবাদে ফের রাস্তায় নেমেছে দলের কর্মী-শিক্ষকরা। ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়া হঠাৎ কোনও পূর্ব অনুমতি ছাড়াই কুশমুড়ি হাইস্কুলে ঢুকে পড়েন। অষ্টম শ্রেণির ক্লাস চলছিল, শিক্ষক গোলকবিহারী…

হুগলির আরামবাগে যুব সাথী ফর্ম নিয়ে তুলকালাম বিশৃঙ্খলা, ঠেলাঠেলি, অসুস্থ বহু মানুষ, পুলিশ-সিভিক ভলান্টিয়ারদের হাতে ফর্ম বিতরণ

রাজ্য সরকারের ‘যুব সাথী’ প্রকল্পের আবেদনপত্র (ফর্ম) বিতরণকে কেন্দ্র করে হুগলি জেলার আরামবাগে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকেই আরামবাগ বিডিও অফিস চত্বরে হাজার হাজার মানুষের ঢল নামে। যুব সাথী-সহ লক্ষ্মীর ভাণ্ডার এবং ভূমিহীনদের জন্য ফর্ম সংগ্রহ করতে আসা মানুষজনের ভিড়ে পরিস্থিতি রীতিমতো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঠেলাঠেলি, ধস্তাধস্তি এবং ফর্ম কাড়াকাড়ির মধ্যে শ্বাসরোধকর অবস্থার সৃষ্টি হয়। অনেকেই অসুস্থ বোধ করেন এবং কয়েকজনের শারীরিক অবস্থা ওষ্ঠাগত প্রাণের মতো হয়ে ওঠে। প্রাথমিকভাবে মোতায়েন থাকা পুলিশ বাহিনী ভিড়…

অবসান ‘চাণক্য’ যুগের

শেষ হল এক বর্ণময় রাজনৈতিক পথচলা। দীর্ঘ রোগভোগের পর রবিবার গভীর রাতে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ১টা ৩০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণের খবরে বাংলার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। লড়াইয়ের শেষ স্টেশন হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যা এবং স্নায়বিক রোগে ভুগছিলেন মুকুলবাবু। মাঝখানে কিছুদিন তিনি কোমায় ছিলেন। শারীরিক অবস্থার…

বাতাসার লোভ দেখিয়ে শিশুকে যৌন হেনস্থা, বারুইপুরে ধৃত দোকানদার

একরত্তি শিশুকে বাতাসা খাওয়ানোর নাম করে দোকানের ভেতর ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানা এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা শিশুটি প্রথম শ্রেণির ছাত্রী। ঘটনার দিন স্কুল ছুটির পর সে একাই বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি রাস্তার ধারে অভিযুক্ত বৃদ্ধের একটি দোকান…

টালিগঞ্জে ঝাঁপ, স্তব্ধ মেট্রো

ছুটির বিকেলে ফের বড়সড় বিভ্রাট কলকাতা মেট্রো-য়। রবিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ টালিগঞ্জ স্টেশনে এক ব্যক্তির আত্মহত্যার জেরে দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে যায় ব্লু লাইনের পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামমুখী একটি ডাউন ট্রেনের সামনে ঝাঁপ দেন ওই ব্যক্তি বলে মেট্রো সূত্রে খবর। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে থমকে যায় পরিষেবা, বিভ্রান্ত ও আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষের তরফে সঙ্গে সঙ্গেই ঘোষণা করা হয় ‘দুর্ঘটনা’র কথা। নিরাপত্তার স্বার্থে অবিলম্বে থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে ডাউন লাইনে…

চোর সন্দেহে পিটুনি, ইঞ্জিনিয়ারের মৃত্যু

খড়গপুরের এক তরুণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের গণপিটুনিতে মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরে। ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর ওড়িশার ভুবনেশ্বর-এর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৩৩ বছরের সৌম্যদীপ চন্দ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভে ফুঁসছে কেশিয়াড়ি ও খড়গপুরের বিস্তীর্ণ এলাকা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সৌম্যদীপ চন্দ কেশিয়াড়ি থানার গিলাগেড়িয়া এলাকার বাসিন্দা। পেশায় তিনি…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper