Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

পশ্চিমবঙ্গ

সাঁইথিয়া রেলস্টেশন সংলগ্ন জমি থেকে উদ্ধার বোমা! সাময়িক স্তব্ধ রেল চলাচল

বিগত কয়েকদিন ধরে রাজ্যের একের পর এক আদালতের জজের কাছে বোমাতঙ্কের হুমকি ই-মেল আসছে। আর এই আবহেই বুধবার বিকেলে বীরভূমের সাঁইথিয়া রেল স্টেশনের কাছেই আপ লাইনের ধারে ১৪ নম্বর এলসি সংলগ্ন এলাকা থেকে তাজা তাজা বোমা উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁইথিয়া জিআরপি থানার পুলিশ ও আরপিএফের আধিকারিকরা। নিরাপত্তা রক্ষার তাগিদে সম্পূর্ণ ঘটনাস্থল ঘিরে ফেলা হয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। ঘটনায় সাময়িক ভাবে আপ লাইনের ট্রেন চলাচল বন্ধ করা হয়। জানা গিয়েছে, রেলস্টেশন সংলগ্ন রেল লাইনের ধার ঘেঁষে ধান জমিতে রাখা…

‘সরাসরি মুখ্যমন্ত্রী’ অ্যাকাউন্ট হ্যাক! ৪৭টি অননুমোদিত মেসেজ, তদন্তে বিধাননগর সাইবার পুলিশ

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামক জনপ্রিয় পরিষেবা ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। বাংলার বিভিন্ন প্রান্তের সাধারণ নাগরিকদের অভাব-অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য চালু করা এই প্ল্যাটফর্মটি হ্যাক হয়ে যাওয়ায় রাজ্য প্রশাসনে উদ্বেগ ছড়িয়েছে। অ্যাকাউন্টটি পরিচালনাকারী সংস্থা মঙ্গলবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হ্যাকাররা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে ৪৭টি অনুমোদনহীন ডাইরেক্ট মেসেজ (ডিএম)…

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের পথ প্রশস্ত,কেন্দ্রের চিঠি পেয়ে নবান্নে তোড়জোড় শুরু

দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে পশ্চিমবঙ্গে স্থায়ী ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) রাজ্য সরকারকে চিঠি দিয়ে ডিজিপি পদের শূন্যতা পূরণের জন্য যোগ্য আইপিএস অফিসারদের নামের তালিকা চেয়েছে। চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত যাঁরা ডিজি পদমর্যাদায় উন্নীত হয়েছেন, তাঁদের সকলের নাম অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ তালিকা পাঠাতে হবে। নবান্ন সূত্রের খবর, ইউপিএসসির এই চিঠি পাওয়ার পর রাজ্য প্রশাসন তৎপর হয়ে উঠেছে। আগামী শুক্রবারের…

আদালতের পর ফের কেন্দ্রীয় প্রতিষ্ঠানে বোমাতঙ্ক

সামনেই বিধানসভা ভোট, তার আগে রাজ্যজুড়ে একাধিক জায়গায় বোমাতঙ্ক। বৃহস্পতিবার কলকাতার পাসপোর্ট অফিস-সহ পোস্ট অফিসে ই-মেল মারফত বোমা রাখার হুমকি। আসানসোল, হাওড়া ও বর্ধমানের বিভিন্ন ডাকঘরেও একই ধরনের বার্তা পৌঁছয় বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে রাজ্যজুড়ে। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ ব্যস্ত সময়ে একটি মেল আসে। এরপরই কলকাতার পাসপোর্ট অফিস থেকে শুরু করে আসানসোল, কাটোয়া, কৃষ্ণনগর-সহ একাধিক জায়গার পোস্ট অফিসে এই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ই-মেলে বলা হয়, দফতরগুলিতে আরডিএক্স মজুত রাখা রয়েছে। দ্রুত…

ফের কাঁপল সিকিম, কম্পন টের উত্তরবঙ্গেও

হিমালয়ের পাদদেশে আবারও ভূকম্পনের দোলায় কেঁপে উঠল পাহাড়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ সিকিমের গিয়ালশিং এলাকায় অনুভূত হয় মাঝারি মাত্রার ভূমিকম্প। কম্পনের প্রভাব ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি-সহ একাধিক এলাকায় মৃদু কাঁপুনি টের পান মানুষজন। আচমকা কম্পনে আতঙ্কিত হয়ে বহু বাসিন্দা বাড়ি ও কর্মস্থল থেকে রাস্তায় নেমে আসেন। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬ এবং উৎপত্তিস্থলের…

ভোটের আগে ছুরি-হামলা হলদিবাড়িতে বিজেপি পঞ্চায়েত সদস্য আশঙ্কাজনক, অভিযুক্ত পলাতক

ভোটের মুখে ফের রাজনৈতিক উত্তেজনা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার হলদিবাড়িতে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির এক সদস্যের বুকে ছুরি মেরে প্রাণনাশের চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি বর্তমানে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ সংলগ্ন সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের পার মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার নগর সাহেবগঞ্জ লীলাহাটি গ্রামে। আক্রান্ত তপন রায় স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিজেপির…

নদিয়ায় ফের রহস্যমৃত্যু! কল্যাণী জেএনএম হস্টেলে ফাইনাল ইয়ারের ছাত্রের পচাগলা দেহ উদ্ধার

নদিয়া জেলার কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল (জেএনএম) হাসপাতাল ও মেডিক্যাল কলেজের হস্টেলে ভয়াবহ ঘটনা। বৃহস্পতিবার দুপুরে হস্টেলের একটি বন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছে এমবিবিএস ফাইনাল ইয়ারের ছাত্র পুলক হালদার (২৪)-এর পচনধরা মৃতদেহ। ঘর থেকে তীব্র পচা গন্ধ বের হওয়ায় ছাত্ররা সতর্ক হয়ে কর্তৃপক্ষকে খবর দেন। এরপর পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ দরজা ভেঙে ভিতরে ঢুকে বিছানায় পড়ে থাকা অবস্থায় দেহটি দেখতে পান। পুলক হালদার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার অন্তর্গত ধামুয়া এলাকার বাসিন্দা। তিনি কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজের ফাইনাল…

শুভেন্দুর সামনে বিএলও-দের মারধর, সম্ভ্রমহানির অভিযোগ

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের সামনে মঙ্গলবার দুপুর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপি কর্মীদের বিরুদ্ধে হামলা, ভয় দেখানো এবং মহিলাদের সম্ভ্রমহানির গুরুতর অভিযোগ উঠেছে। এক মহিলা বুথ লেভেল অফিসার (বিএলও) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যার ভিত্তিতে এফআইআর রুজু হয়েছে। ঘটনার সূত্রপাত হয় যখন ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিইও অফিসের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে…

বোতলে বিষ, সঙ্কটে ব্যবসায়ী

নামী সংস্থার সিল মারা জলের বোতল কিনে এক ঢোক খেতেই রক্তবমি—এমন চাঞ্চল্যকর ঘটনায় স্তম্ভিত পূর্ব বর্ধমানের জামালপুর। গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৫৬ বছরের ব্যবসায়ী জয়জিৎ মহন্ত। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে জামালপুর থানার দোলতলা এলাকার বাসিন্দা জয়জিৎ মহন্ত বাইক নিয়ে কাজে বেরিয়েছিলেন। পথে হালাড়ামোড় এলাকায় প্রচণ্ড তেষ্টা পেয়ে একটি মিষ্টির দোকানে থামেন। সেখান থেকে তিনি নামী কোম্পানির স্টিকার লাগানো ২ লিটারের একটি পানীয় জলের বোতল কেনেন।…

নথি জমায় চরম সময়সীমা সুপ্রিম কোর্টের, অ্যাডমিট কার্ড বিতর্কেও ইতি

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে রাজ্য ও নির্বাচন কমিশনের টানাপোড়েনে ইতি টানতে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, আগামী বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে কমিশনের পোর্টালে আপলোড না হওয়া সমস্ত নথি বিচারবিভাগীয় আধিকারিকদের হাতে তুলে দিতে হবে। পাশাপাশি, ভোটারদের পরিচয় যাচাইয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের গ্রহণযোগ্যতা নিয়েও সংশয় দূর করেছে শীর্ষ আদালত। বৃহস্পতিবারের মধ্যে নথি জমার নির্দেশ গত ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তালিকা সংক্রান্ত যে সমস্ত নথি জমা পড়েছে কিন্তু যান্ত্রিক বা অন্য…

এসআইআর বাদ ১.২ কোটি? ভবানীপুরে মুখ্যমন্ত্রীর আশঙ্কা, সুপ্রিম কোর্টে লড়াই চলছেই

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) ঘিরে রাজ্যে নতুন রাজনৈতিক বিতর্কের সূত্রপাত। ভবানীপুরের এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করলেন, এই প্রক্রিয়ার জেরে প্রায় এক কোটি ২০ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের এই সংশোধনী প্রক্রিয়ায় একাধিক ত্রুটি রয়েছে এবং তা গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করতে পারে। বুধবার ভবানীপুরে জৈন সম্প্রদায়ের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। অনুষ্ঠান…

বিধাননগর স্টেশনে হাবড়া-শিয়ালদহ লোকালে ভয়াবহ আগুন!

কর্মব্যস্ত বিকেলে বিধাননগর স্টেশনে ঘটল ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। হাবড়া থেকে শিয়ালদহগামী একটি লোকাল ট্রেন স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়, যার ফলে যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। ট্রেনের একাধিক কামরা থেকে কালো ধোঁয়া বের হতে দেখে হুড়মুড় করে নামার চেষ্টা করেন যাত্রীরা। স্টেশনের প্ল্যাটফর্মও কয়েক মিনিটের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায়, তৈরি হয় হুলুস্থুল পরিস্থিতি। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ট্রেনটি বিধাননগর স্টেশনে প্রবেশ করতেই ধোঁয়া ও আগুনের শিখা দৃশ্যমান হয়। আতঙ্কিত যাত্রীরা দ্রুত চেইন টেনে ট্রেন…

৬৮ লক্ষ টাকা ঋণখেলাপির অভিযোগে বিপাকে সোহম

বিধানসভা নির্বাচনের মুখে নতুন বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে ৬৮ লক্ষ টাকা ঋণখেলাপির অভিযোগ এনে আইনি নোটিস পাঠানো হয়েছে। অভিযোগকারী অভিনেতা-রাজনীতিবিদ শাহিদ ইমাম কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। এছাড়া থানায় লিখিত অভিযোগও করা হয়েছে। অভিযোগ অনুসারে, ২০২১ সালের ২৯ জুলাই সোহম চক্রবর্তীর সঙ্গে শাহিদ ইমামের একটি বাংলা ছবি প্রযোজনা নিয়ে লিখিত চুক্তি হয়। ছবির নাম ছিল ‘পাকা দেখা’ (কিছু সূত্রে ‘মানিকজোড়’ বলা হয়েছে)। শাহিদ ১ কোটি টাকা বিনিয়োগ করতে রাজি হন।…

২৬-এর লক্ষ্যে ঘাসফুলের বড় রদবদল কলকাতায় তৃণমূলের সম্ভাব্য তালিকায় নবীন-প্রবীণ মেলবন্ধন

চতুর্থবার নবান্ন দখলের লড়াইয়ে কোনও ফাঁক রাখতে চাইছে না তৃণমূল কংগ্রেস। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে এখনও দেরি থাকলেও, প্রার্থী তালিকা নিয়ে অন্দরে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। তৃণমূল সূত্রের খবর, এবারের তালিকায় একদিকে যেমন অভিজ্ঞ বিধায়কদের ওপর ভরসা রাখা হচ্ছে, তেমনই জায়গা করে দেওয়া হচ্ছে নতুন প্রজন্মকেও। বিশেষ করে কলকাতার আসনগুলিতে একাধিক রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বেহালা ও মহেশতলা: রত্না না শোভন, কার পাল্লা ভারী? শোভনচট্টোপাধ্যায়ের ঘরওয়াপসির পর থেকেই প্রশ্ন উঠছিল তাঁর কেন্দ্র বেহালা পূর্ব নিয়ে।…

নিউ টাউনে জঙ্গি যোগের ছায়া লস্কর মডিউলের হদিশ, ফের প্রশ্নে শহরের সুরক্ষা বলয়

অতীতে পঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টারদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে উঠে এসেছিল নিউ টাউনের নাম। সেই বিতর্ক থামার আগেই ফের চাঞ্চল্য, এবার পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার একটি শাখা বা ‘মডিউল’-এর অস্তিত্ব মিলেছে নিউ টাউনে। গোয়েন্দা সূত্রে মিলেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় ফের প্রশ্নের মুখে শহরের অন্যতম ‘স্মার্ট’ ও সুরক্ষিত বলে দাবি করা এই উপনগরীর নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থার যৌথ নজরদারিতে সম্প্রতি সন্দেহভাজন কয়েক জনের গতিবিধি ধরা পড়ে। তদন্তে উঠে আসে, নিউ টাউনের একাধিক আবাসনে ভুয়ো পরিচয়ে ভাড়া…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper