Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

সাঁইথিয়া রেলস্টেশন সংলগ্ন জমি থেকে উদ্ধার বোমা! সাময়িক স্তব্ধ রেল চলাচল

0 145,839

বিগত কয়েকদিন ধরে রাজ্যের একের পর এক আদালতের জজের কাছে বোমাতঙ্কের হুমকি ই-মেল আসছে। আর এই আবহেই বুধবার বিকেলে বীরভূমের সাঁইথিয়া রেল স্টেশনের কাছেই আপ লাইনের ধারে ১৪ নম্বর এলসি সংলগ্ন এলাকা থেকে তাজা তাজা বোমা উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁইথিয়া জিআরপি থানার পুলিশ ও আরপিএফের আধিকারিকরা। নিরাপত্তা রক্ষার তাগিদে সম্পূর্ণ ঘটনাস্থল ঘিরে ফেলা হয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। ঘটনায় সাময়িক ভাবে আপ লাইনের ট্রেন চলাচল বন্ধ করা হয়।

জানা গিয়েছে, রেলস্টেশন সংলগ্ন রেল লাইনের ধার ঘেঁষে ধান জমিতে রাখা ছিল বোমাগুলি। ওই স্থান থেকে প্রায় সাত থেকে আটটি বোমা উদ্ধার হয়। বিশেষ ভাবে আলোর ব্যবস্থা করে উদ্ধার করা হয় বোমাগুলি। রাতেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। ঘটনায় পূর্ব রেলওয়ের তরফে দাবি করা হয়, বোমা উদ্ধারের সময় কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই কাটোয়ায় আজিমগঞ্জ ট্রেনে আগুন ধরে গিয়েছিল। কোনওরকম পরিকল্পনামাফিক ইচ্ছাকৃতভাবে ওই আগুন ধরানো হয়েছিল নাকি শুধুমাত্র শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। ওইসব জল্পনার মধ্যেই বুধবার বিকেলে রেলস্টেশন সংলগ্ন রেললাইন থেকে বোমা উদ্ধার হওয়ার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। অপরদিকে, বুধবার বিকেলে হাবরা থেকে শিয়ালদাগামী হাবড়া লোকালে আগুন ধরে যায়। জানা গিয়েছে, ট্রেনটি বিধাননগর স্টেশনে পৌঁছতেই ট্রেনের বেশ কয়েকটি কামরা আগুনের লেলিহান শিখার কালো ধোঁয়ায় ঢেকে যায়। ট্রেনটির পিছনের দিকের মহিলা কামরার নিচে ব্যাটারি বক্সে আগুন জ্বলে ওঠে। সেখান থেকেই আগুনের সূত্রপাত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। সাধারণ মানুষ এবং দমকল বাহিনীর তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। ঘটনায় শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper