Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

পশ্চিমবঙ্গ

মার্চেই গ্যাসে ধাক্কা

মাসের শুরুতেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। মার্চের প্রথম দিনেই দেশের তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করল। বাণিজ্যিক ১৯ কেজির সিলিন্ডার পিছু ৩১ টাকা বৃদ্ধি করা হয়েছে। আজ, ১ মার্চ থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। ফলে হোটেল-রেস্তোরাঁ থেকে শুরু করে ছোট ব্যবসায়ীদের খরচ আরও বাড়ল বলে আশঙ্কা। নতুন মূল্য অনুযায়ী, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াল ১৮৭৫ টাকা ৫০ পয়সা। গত কয়েক মাস ধরে ধারাবাহিক ওঠানামার পর ফের ঊর্ধ্বমুখী হল দাম। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের…

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক অস্থিরতার জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সাময়িক নিষেধাজ্ঞা, আর তার সরাসরি প্রভাব পড়ল কলকাতায়। শনিবার হঠাৎ করেই একাধিক আন্তর্জাতিক রুটে বিমান চলাচল ব্যাহত হওয়ায় কলকাতা বিমানবন্দরে চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। কাতার, সৌদি আরব, দুবাই ও আবু ধাবীগামী বেশ কয়েকটি উড়ান বাতিল বা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে দুবাইগামী Emirates-এর উড়ান, দোহাগামী Qatar Airways-এর পরিষেবা, আবু ধাবীগামী Etihad Airways-এর ফ্লাইট এবং মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি রুট সাময়িকভাবে বাতিল…

সমকামী অধিকারের লড়াই থেকে সংসদের পথে তৃণমূলের মেনকা

ভারতীয় রাজনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী থাকতে চলেছে দেশ। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা প্রার্থী হিসেবে বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী-র মনোনয়ন শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়। বরং সামাজিক স্বীকৃতির এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। জয়ী হলে তিনিই হবেন দেশের প্রথম প্রকাশ্যে সমকামী সাংসদ। যা ভারতীয় গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। আইনের অঙ্গনে মেনকা গুরুস্বামী সুপরিচিত নাম। ছাত্রজীবন থেকেই মেধার স্বাক্ষর রেখেছেন তিনি। ন্যাশনাল ল স্কুল থেকে শুরু করে হার্ভার্ড ল স্কুল এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বের প্রথম…

কলকাতা পুলিশের বড় পদক্ষেপ রাতের শহরে নারী নিরাপত্তায় ‘পিঙ্ক বুথ’ ও ‘শাইনিং’ টহল চালু

রাতের কলকাতায় নারীদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস আরও বাড়াতে দুটি গুরুত্বপূর্ণ ও অনন্য উদ্যোগ নিল কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করে গর্ব প্রকাশ করেছেন। আজ সন্ধ্যা থেকেই এই দুটি পরিষেবা কার্যকর হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে লিখেছেন, “অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি, আমাদের শহরে নারী নিরাপত্তা এবং আত্মবিশ্বাস বাড়াতে কলকাতা পুলিশ দু’টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে।” প্রথম উদ্যোগটি হল সম্পূর্ণ মহিলা-চালিত ‘পিঙ্ক বুথ’। শহরের গুরুত্বপূর্ণ ও…

দোলের আগেই রঙিন দিলীপ ইকো পার্কে আবির-নাচে মাতলেন বিজেপি নেতা

দোলযাত্রা ও হোলির আগে তিন দিন আগেই রঙের উৎসবে মেতে উঠলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে গেরুয়া আবির মেখে, পাগড়ি পরে অনুগামী ও পরিচিতদের সঙ্গে আগাম দোল খেললেন তিনি। রঙবরোসে গানের তালে নাচতে নাচতে উচ্ছ্বসিত ‘দাবাং’ নেতাকে দেখে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে, বিশেষ করে আজকের এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনে এমন খোশমেজাজ কী বার্তা দিচ্ছে? দিলীপ ঘোষ নিয়মিত ইকো পার্কে মর্নিং ওয়াক করেন। সকালের হাঁটায় সাধারণ প্রাতঃভ্রমণকারী, পরিচিতজন ও বিজেপি কর্মী-সমর্থকদের…

বাংলা ভাষায় ভগবদগীতা অনুবাদ করলেন বঙ্গতনয়া

সাড়ে তিন বছরের সাধনার যেন সিদ্ধিলাভ ঘটল! বাঁকুড়া শহরের নূতনগঞ্জের এক সাধারণ বাড়ি থেকে উঠে এসেছে অসাধারণ এক সাফল্যের গল্প। তরুণী সোমা চৌনী বাংলা ভাষায় ভগবদগীতা-র অনুবাদ করে জাতীয় ও বিশ্ব রেকর্ডের স্বীকৃতি অর্জন করেছেন। তবে তাঁর কাছে এই সম্মান কেবল পুরস্কারের অর্জন নয়। বরং এক দীর্ঘ আত্মঅন্বেষণের পথচলার স্বীকৃতি। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য এলেও জীবনের এক অনিশ্চিত সময়ে তিনি গভীর মানসিক টানাপোড়েনের মধ্যে পড়েন। সেই সময় গীতার শ্লোকই তাঁকে স্থিরতা ও সাহস জুগিয়েছিল বলে তাঁর…

দোলের দিনে ৬৫ লোকাল বাতিল! হাওড়ায় বিশেষ ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা

দোলযাত্রা ও হোলি উপলক্ষে যাত্রীচাপ সামলাতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পূর্ব রেল। দেশের অন্যতম ব্যস্ত রেলস্টেশন হাওড়া স্টেশনে উৎসবের আগে থেকেই জারি হয়েছে বিশেষ প্রস্তুতি। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে, দোলের দিন হাওড়া মেইন ও কর্ড লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। ১৮৫৪ সালে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির হাত ধরে যাত্রা শুরু হয় হাওড়া স্টেশনের। ওই বছরের ১৫ অগস্ট থেকেই ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন হুগলির উদ্দেশে রওনা দেয়। বর্তমানে প্রতিদিন ৪৫০টির বেশি লোকাল ও ১০০-রও বেশি দূরপাল্লার ট্রেন চলাচল করে এই স্টেশন…

মমতার ভবানীপুরে এসআইআর-এ বাদ ২,৩২৪ মোট ৪৭ হাজার, বিচারাধীন ১৪ হাজার

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (২০২৬) আগে এসআইআর (Special Intensive Revision)-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দক্ষিণ কলকাতার চারটি বিধানসভা কেন্দ্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ভবানীপুরে খসড়া তালিকা থেকে চূড়ান্ত তালিকায় আরও ২,৩২৪ জনের নাম বাদ পড়েছে। এর ফলে খসড়া তালিকার ১ লক্ষ ৬১ হাজার ৫২৫ থেকে চূড়ান্তে নেমে এসেছে ১ লক্ষ ৫৯ হাজার ২০১ জন। এখনও ১৪ হাজার ১৫৪ জনের নাম ‘বিচারাধীন’ (Adjudication) রয়েছে, যাদের ভাগ্য সাপ্লিমেন্টারি তালিকায় নির্ধারিত হবে। সূত্র…

পথ দুর্ঘটনায় মৃত ৪ ও আহত ৩ চা-বাগানের শ্রমিক! তদন্ত করছে পুলিশ

শনিবার সকালে কাজে যাওয়ার সময় ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি গাড়ি পিষে দিল চা বাগানের শ্রমিকদের। দুর্ঘটনায় মারা গেলেন চারজন। গুরুতর আহত আরও ৩ জন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে হাসিমারা-জয়গাঁ এশিয়ান হাইওয়েতে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আলিপুরদুয়ারের ওই এলাকাতেই থাকেন তাঁরা। কর্ম সত্রে প্রত্যেকেই চা-বাগানের শ্রমিক। আগে তাঁরা ভার্নাবাড়ি চা-বাগানে কাজ করতেন। কোনও কারণবশত ওই চা-বাগান বন্ধ হয়ে যায়। তখনই তারা পাশেরই বিচ চা-বাগানের…

ডাউন শান্তিপুর লোকালের ধাক্কায় মৃত্যু এক মহিলার

চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু মহিলার, এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ন’টা নাগাদ। জানা গেছে মৃত মহিলা স্থানীয় বাসিন্দা। লাইন পারাপারের সময় বরানগর সিসিআর ব্রিজের কাছে ডাউন শান্তিপুর লোকালের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। মৃতদেহকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে মালগাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজারের বড় সাঁকো এলাকায়। সেই ঘটনাকে ঘিরে সাবওয়ের দাবিতে সরব হন গ্রামবাসীরা। রেল পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মালদহ…

গাছের ডাল কেড়ে নিল প্রাণ, নদিয়ায় মর্মান্তিক দুর্ঘটনার কবলে শ্রমিক

পরিবারের গবাদি পশুর জন্য সামান্য খাদ্যের সংস্থান করতে গিয়েই যে প্রাণ হারাতে হবে, তা হয়তো কল্পনাও করতে পারেননি তেহট্টের শ্রমিক ঘটল মণ্ডল। শুক্রবার দুপুরে নদিয়ার হাঁসখালি এলাকায় গাছ কাটার সময় একটি বিশালাকার ডাল সরাসরি মাথায় পড়ে মৃত্যু হল তাঁর। এই ঘটনায় এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত শ্রমিকের নাম ঘটল মণ্ডল (৪৫)। তিনি তেহট্ট ১ নম্বর ব্লকের ভিটেরপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় নির্মাণ শ্রমিক ঘটল এদিন সকালে হাঁসখালির একটি বাড়িতে ট্রাক্টরে করে ইট নামাতে গিয়েছিলেন। কাজ শেষ করে…

তৃণমূলে স্বপ্না, সব জল্পনার অবসান

দীর্ঘদিনের রাজনৈতিক জল্পনা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষপর্যন্ত রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসেই যোগ দিলেন এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন। শুক্রবার সকালে কলকাতার তৃণমূল ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নেন জলপাইগুড়ির এই লড়াকু মেয়ে। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এক সময় গুঞ্জন উঠেছিল, স্বপ্না বর্মন হয়তো পদ্ম শিবিরে যোগ দিয়ে লোকসভা বা বিধানসভা নির্বাচনের প্রার্থী হতে পারেন। কিন্তু…

রাজ্যজুড়ে ফের বোমা আতঙ্ক ‘পবিত্র শুক্রবারই আসল জিহাদ’ — হুমকি মেলে চাঞ্চল্য

রাজ্যের একাধিক জেলায় গত কয়েকদিন ধরে চলা হুমকি মেলের ধারা অব্যাহত। শুক্রবার সকালে হাওড়া মেন পোস্ট অফিস, আসানসোল, বাঁকুড়া, কাটোয়া-সহ বিভিন্ন এলাকার প্রধান ডাকঘরগুলিতে একযোগে পৌঁছে যায় ভয়াবহ হুমকি ই-মেল। মেলে স্পষ্ট করে লেখা হয়েছে— “পবিত্র শুক্রবারই আসল জিহাদ”। এছাড়া দাবি করা হয়েছে, পোস্ট অফিসের ভিতরে আরডিএক্স ও সায়ানাইডের মিশ্রণে তৈরি এক ভয়ঙ্কর বিস্ফোরক ডিভাইস প্ল্যান্ট করা রয়েছে। ঘড়ির কাঁটায় ঠিক দুপুর ১২টা ১০ মিনিটে বিস্ফোরণ ঘটবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাই সকাল ১১টার মধ্যে সমস্ত অফিস ফাঁকা করার…

মহিলা ভোট ধরে রাখতে তৃণমূলের নয়া কর্মসূচি ‘বসন্ত আজ বঙ্গে, মহিলাদের সঙ্গে’

আর হাতে গোনা কিছুদিন। তারপরই বঙ্গে বিধানসভা ভোট। ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে নানারকম প্রস্তুতি শুরু করে দিয়েছেন রাজ্যের শাসক দল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিও। তবে অন্যবারের মতো এবারের নির্বাচনেও মহিলা ভোটারের উপরে বিশেষ নজর দিতে চলেছে ঘাসফুল শিবির। সেই উদ্দেশ্যে তৃণমূলের মহিলা সংগঠন জোরদার প্রচার পর্ব শুরু করতে চলেছে। দোলযাত্রা থেকেই প্রতিটি বুথ থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের কাজ শুরু হবে বলে খবর। আর এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বসন্ত আজ বঙ্গে, মহিলাদের সঙ্গে’। রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদের…

দোলে বাড়বে গরম দক্ষিণে তাপমাত্রা ২-৩° বাড়ার পূর্বাভাস পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা

ফেব্রুয়ারির শেষ লগ্নেই রাজ্যে স্পষ্ট গ্রীষ্মের ইঙ্গিত। সপ্তাহের শুরুতে সামান্য বৃষ্টিতে খানিকটা স্বস্তি মিললেও তা ছিল ক্ষণস্থায়ী। ভ্যাপসা গরম ও বাড়তে থাকা আর্দ্রতায় ইতিমধ্যেই নাজেহাল উত্তর ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আপাতত বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে আসন্ন দোলপূর্ণিমা কাটতে চলেছে উষ্ণ আবহাওয়ার মধ্যেই। মার্চের শুরুতেই বাড়বে পারদ: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মার্চের প্রথম দিন থেকেই রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আবহাওয়ার…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper