Khabor Ekhon
ভোটাধিকার কাড়ার অভিযোগে ধর্মতলায় সরব মমতা, নিশানায় প্রধানমন্ত্রী
শহর কলকাতার রাজনৈতিক উত্তাপকে কয়েক গুণ বাড়িয়ে দিয়ে ধর্মতলার ধরনামঞ্চ থেকে কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে অলআউট আক্রমণে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্যু— এসআইআর বা ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার অভিযোগ। এই প্রক্রিয়াকে ‘ভোটের আগেই ভোট করে নেওয়া’ বলে কটাক্ষ করে সরাসরি প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তিনি। একইসঙ্গে প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগ নিয়ে বিস্ফোরক দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, তাঁকে ভয় দেখিয়ে ও চাপ দিয়ে ইস্তফা দিতে বাধ্য করেছে বিজেপি।
এদিন মঞ্চ থেকে অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে…
