Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

পশ্চিমবঙ্গ

ভোটের মুখে কলকাতায় লক্ষ্মীর ভাণ্ডারে বড় ধামাকা, নতুন যুক্ত হলেন ১.২৫ লক্ষ মহিলা

 বিধানসভা নির্বাচনের মহড়াতে কিস্তিমাত করতে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-কেই তুরুপের তাস করল প্রশাসন। একলাফে কলকাতা পুরসভা এলাকায় আরও ১ লক্ষ ২৫ হাজার নতুন আবেদনকারীর নাম এই জনমুখী প্রকল্পে নথিভুক্ত হলো। এর ফলে খোদ তিলোত্তমাতেই লক্ষ্মীর ভাণ্ডারের মোট সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় ৭.৮৪ লক্ষ। পুরসভা সূত্রে খবর, আগামী ফেব্রুয়ারি মাস থেকেই নতুন উপভোক্তারা বর্ধিত হারে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেতে শুরু করবেন। পুরসভা সূত্রে জানানো হয়েছে, নির্বাচনের প্রাক্কালে আবেদনের পাহাড় জমেছিল বরো অফিসগুলোতে। গত সপ্তাহে যাচাইকরণ…

আদিবাসী তরুণীকে শ্লীলতাহানি মালদহে গ্রেফতার বিজেপি নেতা

'বেটি বাঁচাও'য়ের আওয়াজ তোলা দলের নেতা গ্রেফতার হল শ্লীলতাহানির অভিযোগে। ন্যক্কারজনক ঘটনা মালদহের। বাঁদনা পরবের মধ্যেই এক আদিবাসী তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। অভিযুক্ত বুদ্ধদেব সরকার ওই এলাকার বিজেপি নেতা হিসেবে পরিচিতি, যার স্ত্রী গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন। জানা গিয়েছে, তরুণীর মা বুদ্ধদেবের মিলে চাল পেষাই করতে যান। পরদিন বিকেলে তরুণীটি সেই চালের গুঁড়ো আনতে গেলে মিলের ভেতরেই তাঁর ওপর চড়াও হয় অভিযুক্ত। তরুণীটি একটি লাঠি দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করলে অভিযুক্ত তাঁর জামা ধরে টেনে শ্লীলতাহানি করে…

ভয়াবহ আগুনে সর্বহারা পরিবার, ত্রাতার ভূমিকায় তৃণমূল নেতৃত্ব

জলপাইগুড়ি: চার্জে বসানো স্কুটি থেকে ছড়াল আগুন, মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গেল আস্ত একটি বসতবাড়ি। সোমবার ময়নাগুড়ি ব্লকের স্কুল শহিদগড় পাড়ায় এই দুর্ঘটনাটি ঘটে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ওই পরিবারের সম্বল বলতে আর কিছুই অবশিষ্ট নেই। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, ব্যাটারি চালিত স্কুটি চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। বিপদের দিনে সর্বহারা ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জলপাইগুড়ি জেলা যুব সভাপতি রামমোহন রায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য…

চলন্ত ভ্যানের চাকা ফেটে দুর্ঘটনা, মৃত্যু

খড়গপুর মালবোঝাই মিনিডোর উল্টে মৃত্যু হল শেখ আল্লারাখা (৪০) নামে এক যাত্রীর। জখম কমপক্ষে ১২ জন যাত্রী। সোমবার সকালের দিকে মেদিনীপুর সদর ব্লকের বনপুরা থেকে বালিভাসা হাটে যাওয়ার পথেই ঘটে এই বিপত্তি। কলাইকুণ্ডা এলাকার ৬ নম্বর জাতীয় সড়কে চলন্ত মাল বোঝাই মিনিডোর গাড়ির পিছনের একটি টায়ার আচমকা ফেটে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাদের মাধ্যমেই উদ্ধারকার্য শেষ করে দ্রুত খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। বাকি আহতরা হাসপাতালেই আপাতত চিকিৎসাধীন। মৃত শেখ আল্লারাখা…

অবৈধ নির্মীয়মাণ বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু রাজমিস্ত্রির, উত্তপ্ত গোলাবাড়ি

খবর এখন: বাড়ি নির্মাণ করতে গিয়ে প্রাণ হারালেন স্বয়ং রাজমিস্ত্রি! বাড়ির ছাদের থেকে সামান্য উঁচুতেই রয়েছে মৃত্যুজাল ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তার! ওই বাড়ির ছাদে কাজ করার সময়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক রাজমিস্ত্রির। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার শাসন থানা এলাকার গোলাবাড়ি এলাকায়। মৃত সাইফুল ইসলাম। ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শাসন থানার পুলিশ। তবে বিক্ষোভ সামাল দিতে পুলিশ প্রশাসনকে রীতিমতো বেগ পেতে হয়েছে। জানা গিয়েছে, সাইফুল গোলাবাড়ির দাদার মোড় এলাকার একটি…

আজ দিল্লির জোড়া ফ্রন্টে লড়াই তৃণমূলের; সুপ্রিম কোর্টে মমতা, সংসদে গর্জাবেন অভিষেক

খবর এখন: সোমবার দিল্লির আকাশে-বাতাসে রণং দেহি মেজাজ। একদিকে তিলক মার্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে বাংলার ভোটারদের ভাগ্যনির্ধারণী শুনানি, অন্যদিকে সংসদ ভবনে বাজেট বিতর্কে মোদি সরকারের ‘মুখোশ’ খুলে দেওয়ার প্রস্তুতি। আজ বাংলার বঞ্চনা ও এসআইআর চক্রান্ত নিয়ে দিল্লির রাজপথ থেকে সংসদ—সর্বত্রই আক্রমণের ধার বাড়াতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস।         সংসদে বঞ্চনার খতিয়ান নিয়ে অভিষেক: সোমবার লোকসভায় বাজেট বিতর্কে তৃণমূলের প্রধান বক্তা হিসেবে দাঁড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ৫,১০০…

বাম-শিবিরে ‘মমতা-বন্দনা’! সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়ালকে ‘কার্যকরী’ তকমা মানিক সরকারের

খবর এখন: রাজনৈতিক মতাদর্শে দুই মেরুর বাসিন্দা হলেও, বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সুপ্রিম’ লড়াইকে কুর্নিশ জানালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ সিপিএম নেতা মানিক সরকার। ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানি রুখতে বুধবার সুপ্রিম কোর্টে সশরীরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী যে সওয়াল করেছেন, তাকে ‘অত্যন্ত কার্যকরী উদ্যোগ’ বলে বর্ণনা করেছেন তিনি। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক সরকার জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যেভাবে…

এসআইআর জট, সুপ্রিম শুনানির আগে নবান্নের মাস্টারস্ট্রোক, প্রস্তুত ৮৫০৫ জন আধিকারিক

খবর এখন: সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার ভাগ্যনির্ধারক শুনানি। তার ঠিক ২৪ ঘণ্টা আগেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজ্য সরকার জানিয়ে দিল, কাজের প্রয়োজনে তারা ৮,৫০৫ জন গ্রুপ-ডি আধিকারিক সরবরাহ করতে প্রস্তুত। কমিশনের ‘আধিকারিক ঘাটতি’র অভিযোগকে কার্যত নস্যাৎ করে দিয়ে নবান্নের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রীর সওয়াল ও আদালতের পর্যবেক্ষণ: গত বুধবারের শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উপস্থিত থেকে সাধারণ মানুষের হয়রানির কথা তুলে ধরেছিলেন। তাঁর অভিযোগ ছিল সামান্য বানান…

বিরোধী রাজনীতি শিখতে দিদির কাছে টিউশনি নিন মোদি-শুভেন্দুরা’

খবর এখন: "বিরোধী দল কীভাবে করতে হয়, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শেখা উচিত। প্রয়োজন হলে মোদিজি দিদির কাছে এসে ট্রেনিং নিয়ে যান।" শ্রীরামপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ঠিক এই ভাষাতেই পদ্মশিবিরকে কটাক্ষ ছুড়ে দিলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সাম্প্রতিক দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন একজন প্রকৃত জননেত্রী কীভাবে বিরোধী স্বর তুলে ধরতে পারেন। আদালতে 'সক্রিয়' দিদি, কটাক্ষের মুখে বিজেপি। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সশরীরে উপস্থিত হওয়া নিয়ে বিরোধী শিবিরের সমালোচনাকে এদিন নস্যাৎ করে…

ওভারলোড বালি বোঝাই ডাম্পারের ভরে ভেঙ্গে পড়ল সেতু

রবিবার আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকায় বালি বোঝাই ডাম্পারের ভারে ভেঙ্গে পড়ে সেতু। স্থানীয় সূত্রে জানা গেছে, মুজনাই নদীর উপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সেতু দিয়ে ওভারলোডিং ডাম্পার পারাপারের সময় সেতুটি ভেঙে পড়ে। দীর্ঘদিন ধরেই সেতুটির অবস্থা ছিল অত্যন্ত দুর্বল বলে জানা যায়। এই সেতুটি জটেশ্বর এর পাঁচমাইল এলাকার সঙ্গে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল। সেতু ভেঙে পড়ার ফলে ওই রাস্তায় সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার জেরে সমস্যায় পড়েছেন প্রায় হাজার হাজার মানুষ। বিকল্প রাস্তা না থাকায় নিত্যযাত্রী…

বিঘার পর বিঘা জমির গাঁজা গাছ কেটে ভস্মীভূত করল বিশাল পুলিশ বাহিনী

জলপাইগুড়ি (আবির ভট্টাচার্য) ; মাদক বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল ধূপগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য ও ডাউকিমারি ফাঁড়ির ওসি রমেন লস্করের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী পূর্ব ডাউকিমারি ও মধ্য খট্টিমারি এলাকায় ঝটিকা অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘ দিন ধরে নিজেদের জমিতেই অবৈধভাবে গাঁজার চাষ করছিলেন কয়েকজন অসাধু ব্যক্তি। এদিন অভিযানে নেমে পুলিশ প্রায় ৭০টি পূর্ণবয়স্ক গাঁজা গাছ কেটে ফেলে এবং ঘটনাস্থলেই সেগুলি আগুনে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়। পুলিশের…

মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত অমান্য করে অবাধে চলছে নদী থেকে বালি-লুঠ

জলপাইগুড়ি (আবির ভট্টাচার্য) : মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত অমান্য করে অবাধে চলছে নদী থেকে বালি লুঠ। ঘন কুয়াশার আড়ালে বালি মাফিয়াদের দাপাদাপিতে কাঁপছে জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের ধূপগুড়ি ব্লকের শালবাড়ি এলাকা। ভোর রাত থেকেই গিলান্ডি নদীর বুকে একের পর এক ট্রাক্টর ও পিকআপ ভ্যানের শব্দে ঘুম ভাঙছে নদীপাড়ের বাসিন্দাদের। অভিযোগ, পুলিশ প্রশাসনের নাকের ডগাতেই অবাধে চলছে গিলান্ডি নদী থেকে বালি উত্তোলন ও পাচার। সবকিছু দেখেও যেন নীরব প্রশাসন। ভোর তিনটা বাজতেই পুরানো শালবাড়ি গিলান্ডি নদীতে নেমে পড়ে একের পর এক ট্রাক্টর-পিকআপ…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper