Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বাম-শিবিরে ‘মমতা-বন্দনা’! সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়ালকে ‘কার্যকরী’ তকমা মানিক সরকারের

0 1,857

খবর এখন: রাজনৈতিক মতাদর্শে দুই মেরুর বাসিন্দা হলেও, বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সুপ্রিম’ লড়াইকে কুর্নিশ জানালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ সিপিএম নেতা মানিক সরকার। ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানি রুখতে বুধবার সুপ্রিম কোর্টে সশরীরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী যে সওয়াল করেছেন, তাকে ‘অত্যন্ত কার্যকরী উদ্যোগ’ বলে বর্ণনা করেছেন তিনি।
সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক সরকার জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যেভাবে তথ্যনিষ্ঠভাবে ৬-৭টি পয়েন্ট তুলে ধরেছেন, তা অত্যন্ত ইতিবাচক। তাঁর কথায়, ‘‘মুখ্যমন্ত্রী হিসেবে নয়, বরং একজন আইনজীবী হিসেবে তিনি এই কাজ করেছেন এবং ভালোই করেছেন।’’ যদিও এই পদক্ষেপে কিছুটা দেরি হয়েছে বলে তিনি মনে করেন, তবে প্রতিবাদের এই ধরনকে তিনি কোনওভাবেই খাটো করে দেখতে রাজি নন। তিনি আশাবাদী যে, সোমবারের শুনানিতে আদালত এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে।
মানিক সরকারের এই মন্তব্য সামনে আসতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে আলিমুদ্দিন স্ট্রিটকে পাল্টা খোঁচা দিয়ে বিঁধেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুদ্ধের প্রশংসা করছেন, সেখানে বাংলার সিপিএম নেতৃত্ব কেন অন্ধ সমালোচনা করে চলেছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্ক দলমত নির্বিশেষে সাধারণ মানুষের। আর সেই আবেগকেই ছুঁয়ে গিয়েছেন মানিক সরকার।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper