Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

চলন্ত ভ্যানের চাকা ফেটে দুর্ঘটনা, মৃত্যু

0 1,038
Oplus_16908288

খড়গপুর মালবোঝাই মিনিডোর উল্টে মৃত্যু হল শেখ আল্লারাখা (৪০) নামে এক যাত্রীর। জখম কমপক্ষে ১২ জন যাত্রী। সোমবার সকালের দিকে মেদিনীপুর সদর ব্লকের বনপুরা থেকে বালিভাসা হাটে যাওয়ার পথেই ঘটে এই বিপত্তি। কলাইকুণ্ডা এলাকার ৬ নম্বর জাতীয় সড়কে চলন্ত মাল বোঝাই মিনিডোর গাড়ির পিছনের একটি টায়ার আচমকা ফেটে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাদের মাধ্যমেই উদ্ধারকার্য শেষ করে দ্রুত খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। বাকি আহতরা হাসপাতালেই আপাতত চিকিৎসাধীন। মৃত শেখ আল্লারাখা মেদিনীপুর সদর ব্লকের বনপুরা এলাকার বাসিন্দা। সোমবার ওই গাড়িটি বনপুরা এলাকা থেকে বালিভাসার দিকে যাচ্ছিল। প্রায় ২০ থেকে ২২ জন যাত্রী ছিলেন গাড়িটিতে। হাটে যাওয়ার পথেই আচমকা পিছনের একটি টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে জখম হয় কমপক্ষে ১২ জন যাত্রী।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper