Khabor Ekhon
ওভারলোড বালি বোঝাই ডাম্পারের ভরে ভেঙ্গে পড়ল সেতু

রবিবার আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকায় বালি বোঝাই ডাম্পারের ভারে ভেঙ্গে পড়ে সেতু। স্থানীয় সূত্রে জানা গেছে, মুজনাই নদীর উপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সেতু দিয়ে ওভারলোডিং ডাম্পার পারাপারের সময় সেতুটি ভেঙে পড়ে। দীর্ঘদিন ধরেই সেতুটির অবস্থা ছিল অত্যন্ত দুর্বল বলে জানা যায়।
এই সেতুটি জটেশ্বর এর পাঁচমাইল এলাকার সঙ্গে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল। সেতু ভেঙে পড়ার ফলে ওই রাস্তায় সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার জেরে সমস্যায় পড়েছেন প্রায় হাজার হাজার মানুষ। বিকল্প রাস্তা না থাকায় নিত্যযাত্রী স্কুল পড়ুয়া ও রোগী পরিবহণে চরম ভোগান্তি শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই সেতুটির সংস্কারের দাবি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারই ফলস্বরূপ আজ এই দুর্ঘটনা বলে মনে করছেন এলাকাবাসী। অপরদিকে ঘটনার কে ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার গ্রামীণ রাস্তা গুলিতে বড় যান চলাচল এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তারপরেও মুখ্যমন্ত্রীর নির্দেশকে কর্যতা তোয়াক্কা না করেই এইভাবে ওভারলোডেড বালি বোঝাই ডাম্পার এর ভারে সেতু ভেঙ্গে পড়ার ঘটনায় সরব হয়েছে বিভিন্ন মহল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

