Khabor Ekhon
বাবা–মেয়ের কাহিনী নিয়ে মুক্তি পাচ্ছে নতুন ছবি বিনি সুতোর টান
নিজস্ব প্রতিবেদক: পরিচালক সত্যজিৎ দাসের নতুন ছবি “বিনি সুতোর টান”–এর ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই দর্শকমহলে ছবিটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। ভালোবাসা, সংগ্রাম এবং সম্পর্কের অটুট বন্ধনকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে তুলে ধরা হয়েছে এক আবেগঘন মানবিক কাহিনি।

ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ভুবন দে, আয়েশা ভট্টাচার্য, জিয়া মুখার্জি, পায়েল মুখার্জী সহ আরও অনেকে। অভিনয়ের পাশাপাশি সংগীতেও রয়েছে বিশেষ আকর্ষণ। মিউজিক পরিচালনা করেছেন অমিত মিত্র। ছবির গান গেয়েছেন রূপঙ্কর বাগচী, মিতাস ভট্টাচার্য, সাগরিকা, রাজ, শালমলী সহ একাধিক শিল্পী।
,
কাহিনির কেন্দ্রে রয়েছে নীল — কলকাতার এক মধ্যবিত্ত যুবক, যার চরিত্রে অভিনয় করেছেন ভুবন দে। স্ত্রী দীপার মৃত্যুর পর ছ’বছরের কন্যা বিনিকে নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যেতে হয় তাকে। কঠিন বাস্তবতার মধ্যেই এগিয়ে চলে তাদের দিনযাপন। এমন সময় নীলের জীবনে নতুন আলো হয়ে আসে তার সহকর্মী নেহা। ধীরে ধীরে নেহা শুধু নীলের কাছেই নয়, বিনির কাছেও হয়ে ওঠে আপনজন — ভালোবাসা ও সম্পর্কের এক নতুন বন্ধনে জড়িয়ে যায় তারা। আর তার পরেই আসে ঘটনার চরম টুইস্ট।
পরিচালক সত্যজিৎ দাস বলেন, এটি বাবা–মেয়ের ওপর নিখাদ ভালোবাসার গল্প। ভুবন ও আয়েশার অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যাবে। তিনি আরো বলেন , পারিবারিক সম্পর্কের সূক্ষ্ম আবেগ ও মানবিক দিকই ছবির প্রধান শক্তি।
সবকিছু মিলিয়ে পারিবারিক টানাপোড়েন, ভালোবাসা ও নতুন করে বাঁচার সাহসের গল্প নিয়ে তৈরি “বিনি সুতোর টান” আগামী ২০শে ফেব্রুয়ারি, দে এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

