Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

কলকাতা

নিউটাউনে গড়ে উঠবে নতুন বিধানসভা ও হাইকোর্ট, একই ক্যাম্পাসে প্রশাসনিক ভবন,ঘোষণা মুখ্যমন্ত্রীর

শ্রীতমা ব্যানার্জী :কলকাতার প্রশাসনিক মানচিত্রে বড়সড় পরিবর্তনের পরিকল্পনা। এবার নিউ টাউনকে কেন্দ্র করে রাজ্যের নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সেখানে তৈরি হবে বিধানসভা ও কলকাতা হাই কোর্টের নতুন ভবন। একই ক্যাম্পাসে থাকবে প্রশাসনিক দফতর, বিচারপতিদের আবাসন,মন্ত্রীদের বাসভবন এবং রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের শীর্ষ আধিকারিকদের থাকার ব্যবস্থা।রবিবার কলকাতার ময়দানে পূর্ত দফতরের তাঁবুতে সাংবাদিক বৈঠক করে এমনই বড় পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।শুভেন্দু অধিকারী…

নবান্নের সামনে বেপরোয়া বাস, একের পর এক গাড়িতে ধাক্কা

শ্রীতমা ব্যানার্জী :সোমবার সকাল। সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসমুখী মানুষের ব্যস্ততা তখন তুঙ্গে। দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখে নবান্ন সংলগ্ন অ্যাপ্রোচ রোডে আচমকাই ঘটে গেল দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা মারল যাত্রীবাহী বাস। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক বাইক আরোহী এবং কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার। ব্যস্ত সময়ে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল প্রায় ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সাঁতরাগাছি থেকে বারাসতের দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি। দ্বিতীয় হুগলি সেতুর…

পুরভোটের অপেক্ষায় কলকাতা, আজ আদালতের রায়ে খুলবে কি জট?

শ্রীতমা ব্যানার্জী :কলকাতার পুরভোট কি শীঘ্রই হতে চলেছে, নাকি আইনি জটিলতায় আরও পিছিয়ে যাবে নির্বাচন? এই প্রশ্নকে ঘিরেই সোমবার, ২৩ নভেম্বর দেশের সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসকে কেন্দ্র করে রাজ্য সরকার ও বিরোধীদের আইনি লড়াই এবার পৌঁছেছে সুপ্রিম কোর্টে।কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্ত ঘিরেই বিতর্কের সূত্রপাত। গত ৬ নভেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন ওয়ার্ড…

কৃষ্ণ-কালীর আরাধনায় নবজাগরণের বার্তা, দাবি মন্ত্রীর

শ্রীতমা ব্যানার্জী :বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে ঘিরে নতুন করে জাগরণের ইঙ্গিত দিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, গত কয়েক মাসে রাজ্যে ধর্মীয় উৎসব ও সাংস্কৃতিক পরম্পরা পালনের ক্ষেত্রে মানুষের উৎসাহ বেড়েছে। এই প্রবণতাকেই তিনি বাংলার সম্ভাব্য সাংস্কৃতিক নবজাগরণের সূচনা বলে ব্যাখ্যা করেছেন।রবিবার নবদ্বীপের কৃষ্ণকালী বারোয়ারিতলায় রাস উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন মন্ত্রী। তাঁর কথায়, প্রায় ছয় মাস আগে রাজ্যে সরকার পরিবর্তনের পর এমন একটি পরিবেশ তৈরি হয়েছে, যেখানে ধর্মীয়…

শুধু ছুটি নয়, ২৬ নভেম্বর স্কুলে পড়ুয়াদের জন্য বিশেষ কর্মসূচি

শ্রীতমা ব্যানার্জী :শুধু পাঠ্যবইয়ের পাতায় নয়, দেশের সংবিধানের আদর্শ এবার আরও নিবিড়ভাবে পৌঁছে দিতে হবে ছাত্রছাত্রীদের মনে। গণতন্ত্র, সাম্য, স্বাধীনতা ও ন্যায়বিচারের মূল্যবোধ সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতে উদ্যোগী হল রাজ্য স্কুল শিক্ষা দফতর। আগামী ২৬ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত স্কুলে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।রাজ্য স্কুল শিক্ষা দফতরের অধীনস্থ সমগ্র শিক্ষা মিশনের তরফে ইতিমধ্যেই সমস্ত জেলার জেলা শিক্ষা আধিকারিকদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী, সরকারি, সরকার পোষিত এবং…

হলফনামা ঘিরে তোলপাড়, এবার আইনি চাপে দুই তৃণমূল বিধায়ক?

শ্রীতমা ব্যানার্জী :বাংলার রাজনীতিতে ক্ষমতার পালাবদলের পরও যেন লড়াইয়ের শেষ নেই তৃণমূলের অন্দরে। একদিকে দলের নাম, অন্যদিকে প্রতীক, সংগঠনের নিয়ন্ত্রণ থেকে রাজনৈতিক কর্তৃত্ব, সবকিছু ঘিরেই ক্রমশ জটিল হচ্ছে দুই শিবিরের সংঘাত। এবার সেই সংঘাত পৌঁছে গেল সরাসরি থানার দরজায়। জাল হলফনামা তৈরি করে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির।রবিবার এই অভিযোগ ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। তৃণমূলের কোষাধ্যক্ষ শুভাশিস…

ওপার বাংলায় রক্ত ঝরছে,এপার বাংলায় প্রতিবাদের ডাক শমীকের

শ্রীতমা ব্যানার্জী :সীমান্তের ওপারে অশান্তির আগুন, আর এপারে তার আঁচ এসে পড়ছে বাংলার রাজনীতিতে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনের অভিযোগ ঘিরে নতুন করে সরব হলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্যে উঠে এল উদ্বেগ, ক্ষোভ এবং প্রতিবাদের আহ্বান। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার শুধু রাজনৈতিক বিবৃতি নয়, সাধারণ মানুষকেও পথে নামার ডাক দিলেন তিনি।রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, বাংলাদেশে রক্ত ঝরছে, আক্রান্ত হচ্ছেন তাঁদেরই ভাইয়েরা। একজন বাঙালি হিন্দু হিসেবে এই পরিস্থিতিতে নীরব দর্শক হয়ে থাকা…

রাজনীতিতে বন্ধু বদলায়, শত্রুও,মমতাকে নিয়ে সেলিমের তাৎপর্যপূর্ণ বার্তা

শ্রীতমা ব্যানার্জী :বাংলার রাজনীতিতে কি বদলের ইঙ্গিত? দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ ভুলে কি এবার একই মঞ্চে দেখা যেতে পারে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসকে? বিরোধী ঐক্যের প্রশ্নে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আর সেই জল্পনার মধ্যেই অত্যন্ত মেপে পা ফেললেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।গণতন্ত্রে আলোচনার দরজা কখনও বন্ধ থাকতে পারে না, তবে আলোচনায় বসার আগে বন্ধু ও শত্রুকে চিনে নেওয়া জরুরি। তৃণমূলের সঙ্গে সম্ভাব্য কথাবার্তা নিয়ে প্রশ্নের উত্তরে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন সেলিম। তাঁর বক্তব্য, রাজনীতি ও গণতন্ত্রে যে কারও…

সোমবারের পর বদলাবে আবহাওয়া, দরজায় কড়া নাড়ছে শীত

শ্রীতমা ব্যানার্জী:ঘূর্ণিঝড়ের দাপটে যেন পিছিয়ে গিয়েছিল বাংলার শীত। একের পর এক ঘূর্ণিঝড়ের প্রভাবে নভেম্বরের মাঝামাঝি সময়েও শীতের স্বাভাবিক আমেজ অধরা ছিল দক্ষিণবঙ্গে। তবে এবার আবহাওয়ার ছবিতে বদলের ইঙ্গিত। ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হলেও তার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির এই পর্ব কাটলেই ধীরে ধীরে বদলাতে শুরু করবে আবহাওয়া। আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠতে…

ট্রাফিক সামলাবেন বৃহন্নলারা, কর আদায়েও নামছে ব্রিগেড

শ্রীতমা ব্যানার্জী :সমাজের প্রান্তিক পরিচয় থেকে বেরিয়ে এবার প্রশাসনিক দায়িত্বে যুক্ত হওয়ার নতুন সুযোগ পেতে চলেছেন তৃতীয় লিঙ্গের মানুষ। তাঁদের জন্য বিশেষ কর্মসংস্থানের পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘বৃহন্নলা ব্রিগেড’। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বৃহস্পতিবার এই পরিকল্পনার কথা জানিয়েছেন। লক্ষ্য একদিকে বিকল্প জীবিকার ব্যবস্থা করা, অন্যদিকে প্রশাসনিক কাজের সঙ্গে তৃতীয় লিঙ্গের মানুষদের যুক্ত করে সামাজিক মর্যাদা ও আত্মনির্ভরতার পথ তৈরি করা।সরকারের পরিকল্পনা অনুযায়ী,…

শুক্রবার কলকাতায় দুর্যোগের ঘণ্টা, ঘূর্ণিঝড়ের জেরে ভারী বৃষ্টির সতর্কতা

শ্রীতমা ব্যানার্জী: ফের দুর্যোগের আশঙ্কা বাংলার আকাশে। বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’। এর সরাসরি আছড়ে পড়ার সম্ভাবনা বাংলায় না থাকলেও তার প্রভাবে শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতির কথা মাথায় রেখে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার রাত থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালেও শহরের বিভিন্ন প্রান্তে বৃষ্টির দাপট…

মাধ্যমিক ২ মার্চ, উচ্চ মাধ্যমিক ১৯ মার্চ, বদলাচ্ছে পরীক্ষার অঙ্ক

শ্রীতমা ব্যানার্জী : ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচিতে বড়সড় পরিবর্তনের প্রস্তাব। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ২ মার্চ থেকে। অন্যদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার প্রস্তাবিত দিন ১৯ মার্চ। বৃহস্পতিবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করে নতুন পরীক্ষাসূচির কথা জানান রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। তবে এই দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়। রাজ্য সরকারের অনুমোদনের পরই পরীক্ষার চূড়ান্ত সূচি ঘোষণা করা হবে।আগে নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১৫ ফেব্রুয়ারি। কিন্তু…

৪ ডিসেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন,তিন গুরুত্বপূর্ণ বিল ঘিরে উত্তাপ

শ্রীতমা ব্যানার্জী,:বছর শেষের আগে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াতে চলেছে বিধানসভার অন্দরমহল। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন। অধিবেশন চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার বিধানসভা সূত্রে এই প্রাথমিক সূচি চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম শীতকালীন অধিবেশন ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।অধিবেশনের প্রথম দিন, অর্থাৎ ৪ ডিসেম্বর শুক্রবার, প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করবেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। এরপর…

৪১ কেজি গাঁজায় তোলপাড় শিয়ালদহ, মাদকচক্রের শিকড় কতদূর?

শ্রীতমা ব্যানার্জী :শহরের বুকে মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে সাফল্য পেল কলকাতা পুলিশ। শিয়ালদহ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করলেন গোয়েন্দা বিভাগের নারকোটিক সেলের আধিকারিকরা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে। পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ৪১.১৮২ কেজি গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ ৫৯ হাজার টাকা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালদহ রেলস্টেশন এবং স্মার্ট বাজার সংলগ্ন এলাকায় দু'দফায় অভিযান চালানো হয়। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক সেল এই অভিযান…

মেডিক্যাল কলেজে তাণ্ডব, এবার স্বাস্থ্য মন্ত্রীর কড়া হুঁশিয়ারি

শ্রীতমা ব্যানার্জী :কলকাতা মেডিক্যাল কলেজে হিংসা ও অশান্তির ঘটনায় এবার কড়া পদক্ষেপের পথে রাজ্য স্বাস্থ্য দফতর। হাসপাতাল চত্বরে সংঘটিত ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী। চিকিৎসা পরিষেবার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র কলকাতা মেডিক্যাল কলেজে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে চিকিৎসক মহল থেকে শুরু করে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে।ঘটনার সূত্রপাত বুধবারের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। আট জন ইন্টার্নকে শো-কজ নোটিস দেওয়ার প্রতিবাদে আন্দোলনে নামেন জুনিয়র চিকিৎসক ও পড়ুয়ারা। তাঁদের…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper