AB Live News
বাবার মাথায় আগ্নেয়াস্ত্র, সামনে আতঙ্কিত মেয়ে! বারুইপুরে চাঞ্চল্য
শ্রীতমা ব্যানার্জী :: রাতের অন্ধকারে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন বাবা। আচমকাই পথ আটকে দাঁড়াল দুই ব্যক্তি। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই আগ্নেয়াস্ত্র বার করে তাঁর মাথায় ঠেকানো হয়। আতঙ্কে বাবার সঙ্গে চিৎকার করে ওঠে মেয়েও। চিৎকার শুনে স্থানীয়েরা এগিয়ে আসতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তেরা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের হাড়দহ এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারী সিরাজুল চাপড়াশী নিজেকে বিজেপি কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তাঁর অভিযোগ, রবিবার রাতে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার সময় নাজিম মোল্লা এবং শফিক ফকির নামে দুই…
