Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

গণেশ পুজোর দিনই দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত ১৮

0 439,025

শ্রীতমা ব্যানার্জী : গণেশ পুজোর দিনই বড়সড় বাস দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ায়। বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে রায়পুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন যাত্রী।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি রায়পুর থেকে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিল। রায়পুরের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার উপর উল্টে যায়। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।খবর দেওয়া হয় পুলিশকেও। কিছুক্ষণের মধ্যেই রায়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় বাসিন্দা এবং পুলিশের যৌথ তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করা হয়। পরে তাঁদের চিকিৎসার জন্য রায়পুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার জেরে ওই রাজ্য সড়কে কিছু সময়ের জন্য আতঙ্ক ও ব্যস্ততা তৈরি হয়। গণেশ পুজোর আনন্দের মধ্যেই এমন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ দেখা দিয়েছে যাত্রী ও তাঁদের পরিবারের মধ্যে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper