AB Live News
১২ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চমাধ্যমিক, জারি একাধিক নয়া নির্দেশিকা
আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সোমবার সংসদ ভবনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সাংবাদিক বৈঠক করে পরীক্ষার দিনটি ঘোষণা করল। ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ওই বৈঠকে বিস্তারিত ভাবে একাধিক নির্দেশিকা, নিয়ম-বিধি তুলে ধরলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য।
বৈঠকে তিনি জানান, উচ্চ মাধমিক স্তরে এই প্রথম নতুন সেমিস্টার পদ্ধতিতে এত বড় পরিসরে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। ফলত, প্রশাসনিক এবং নিরাপত্তা ব্যাবস্থায়…
